ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থগিত সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর আহ্বান মিয়ানমারের রাষ্ট্রদূতের ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি: বিরোধীদলীয় নেতা স্কুলছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, অভিযুক্ত বিএনপি নেতা আটক প্রান্তিক মানুষের নাগালে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল চীনে ভারি বৃষ্টিতে ভূমিধসে নিহত বেড়ে ২৫, বেইজিংসহ একাধিক অঞ্চলে সতর্কতা হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি ঢাকায় ফের ওয়াটার বাস চালুর উদ্যোগ, যুক্ত হতে পারে বেসরকারি খাত জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

ঐক্যের ডাক বাহাউদ্দিন নাছিমের

আকাশ জাতীয় ডেস্ক:

জাতির পিতার আদর্শ বাস্তবায়নে আওয়ামী লীগের আদর্শকে ধারণকারী সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

রোববার বিকালে মাদারীপুরের রাজৈর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সদর ঈদগাহ মাঠে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খানের স্মরণসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বাহাউদ্দিন নাছিম বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে, আওয়ামী লীগের আদর্শকে, আমাদের চেতনায় ধারণ করতে হবে, লালন করতে হবে। আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভায় মাননীয় নেত্রী (শেখ হাসিনা) নির্দেশ দিয়েছেন তোমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে জাতির পিতার আদর্শ বাস্তবায়নে একযোগে কাজ কর। আজকের এই স্মরণসভায় দাঁড়িয়ে আমি বলতে চাই, তার নির্দেশ মেনে আমরা মাদারীপুরে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব।

তিনি বলেন, ঐক্যই আমাদের শক্তি। জাতির পিতার আদর্শ বাস্তবায়নে আওয়ামী লীগের আদর্শকে ধারণকারী সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব- এটাই আমাদের আজকের স্মরণসভায় শপথ।

বাহাউদ্দিন নাছিম বলেন, নীতি আদর্শের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদেরকে জাতির পিতার আদর্শের সংগঠন সুসংগঠিতভাবে পরিচালিত হবে- এটাই জাতির পিতার কন্যা শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন এবং তিনি আমাদের যে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন আমরা তা মানি। তার নির্দেশ মেনেই আওয়ামী লীগকে মাদারীপুরে ঐক্যবদ্ধভাবে আমরা সংগঠিত করব। যে কোনো অনাচার-অবিচার ও উচ্ছৃঙ্খলার বিরুদ্ধে আমাদের লড়াই জাতির পিতা যেভাবে শিখিয়ে গেছেন, শেখ হাসিনার নেতৃত্বে সেভাবেই চলবে।

তিনি বলেন, আজকে বাংলাদেশে সব স্বাধীনতাবিরোধী, একাত্তরের মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি রাজাকার, আলবদর- যারা একসময় জাতির পিতার সরকারের বিরোধিতা করেছে, বাংলাদেশের বিরোধিতা করেছে, মুক্তিযোদ্ধার বিরোধিতা করেছে, সেই অপশক্তির সঙ্গে কোনো আপস নেই।

বাহাউদ্দিন নাছিম বলেন, প্রিয় মাদারীপুরবাসী- সারা জীবন আওয়ামী লীগের ওপর আস্থা রেখেছেন সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাদের আদর্শ, আমাদের চেতনা। বঙ্গবন্ধুকন্যা আপনাদের পাশে আছেন। আমরা সেবক হিসেবে আপনাদের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।

রাজৈর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মতিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. আনোয়ার হোসেন ও শাহাবুদ্দিন ফরাজী, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা বেগম এমপি, ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

স্থগিত সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর আহ্বান মিয়ানমারের রাষ্ট্রদূতের

ঐক্যের ডাক বাহাউদ্দিন নাছিমের

আপডেট সময় ১১:০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১