ঢাকা ০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পদ্মার পাড়ে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

আকাশ স্পোর্টস ডেস্ক:

দেশে নির্মিত হতে যাচ্ছে আরও একটি আন্তর্জাতিকমানের ক্রিকেট স্টেডিয়াম। মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীর পাড়ঘেঁষে নতুন স্টেডিয়াম তৈরির পরিকল্পনা চূড়ান্ত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, এক সপ্তাহের মধ্যে ফিজিবিলিটি স্টাডির জন্য ওয়ার্ক অর্ডার দেওয়া হবে।

বিকেলে স্টেডিয়ামের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন করে এ কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি মোতাবেক মানিকগঞ্জে নির্মিত হতে যাচ্ছে ক্রিকেট স্টেডিয়ামটি। বছর দুয়েক ধরেই অনানুষ্ঠানিকভাবে চলছিল এ বিষয়ে আলোচনা। শনিবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রস্তাবিত জায়গা পরিদর্শনের মাধ্যমে শুরু হলো এর আনুষ্ঠানিকতা।

মানিকগঞ্জ-পাটুরিয়া ফেরিঘাটের ডান দিকে পদ্মা রিভারভিউ রিসোর্টের পেছনের একটি জমি বাছাই করা হয়েছে স্টেডিয়াম বানানোর জন্য। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন, যত দ্রুত সম্ভব কাজ শেষ করে প্রধানমন্ত্রীর নামে নামকরণ করা হবে স্টেডিয়ামটির।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন মানিকগঞ্জে একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরির ব্যাপারে। সে অনুযায়ী আমরা কাজ শুরু করেছি। আগেই শুরু হয়েছিল, মাঝে করোনার জন্য থেমে যায়। ফিজিক্যালি পরিদর্শনের পর টেকনিক্যাল টিমের কাজ শুরু হবে শিগগির। এরই মধ্যে টেন্ডার আহ্বান করা হয়েছে। আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে ফিজিবিলিটি স্টাডির জন্য ওয়ার্ক অর্ডার দিতে পারব।

চলতি অর্থবছরই কাজ শুরুর আশা ব্যক্ত করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘টেকনিক্যাল টিমের পরিদর্শনে বিভিন্ন ধরনের সমীক্ষা হয়, এখানকার মাটি উপযুক্ত কিনা, কত নিচে যেতে হবে এসব পরীক্ষার পরই করতে হয়। সাধারণত এটার জন্য তিন থেকে ছয় মাস সময় লাগতে পারে জায়গা অনুযায়ী। যেহেতু প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প, উনি নিজে ঘোষণা করেছেন, আমরা চেষ্টা করব এ অর্থবছরই যেন স্টেডিয়ামটির নির্মাণকাজ শুরু করতে পারি। ফিজিক্যাল স্টাডির জন্য আমরা এরই মধ্যে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ করেছি।

তিনি আরও বলেন, ফিজিবিলিটি স্টাডি করার পর যদি এখানে আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণের জন্য উপযুক্ত বিবেচিত হয় তবে আমরা ২৫ একর জমির উপর একটি আধুনিক ও স্বয়ংসম্পূর্ন স্টেডিয়াম নির্মাণ করার প্রাথমিক চিন্তা করেছি। এ স্টেডিয়ামে অত্যাধুনিক ডরমিটরিসহ আন্তর্জাতিকমানের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী পদ্মা রিভারভিউ রিসোর্ট প্রাঙ্গনে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়া ব্যক্তিত্বদের সঙ্গে প্রস্তাবিত স্টেডিয়ামের বিষয়ে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

এ সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, জাকিয়া তাবাসসুম এমপি, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশাররফ হোসেন মোল্লা, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম, জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা প্রশাসক আবদুল লতিফ, পুলিশ সুপার মোঃ গোলাম আজাদ, সদর উপজেলা ইউএনও জেসমিন পারভীন উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পদ্মার পাড়ে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

আপডেট সময় ০৭:০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১