ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

মির্জা ফখরুল ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা পেতে মরিয়া: কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি নেতাদের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা যত কথাই বলুন না কেন, জনপ্রত্যাশা থেকে ছিটকে পড়ে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা পেতে মরিয়া। বিএনপি নেতাকর্মীরা এখন গণহতাশায় ভুগছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শুক্রবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন। তিনি বলেন, অন্ধ সমালোচনা আর বিষোদগার রাজনীতি ফ্রাংকেনস্টাইন হয়ে নিজেদেরই আঘাত করছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির জনসমর্থন তলানিতে পৌঁছে যাওয়ায় তারা আওয়ামী লীগকে দেউলিয়া হয়ে গেছে বলে যে দিবাস্বপ্ন দেখছে তা তাদের ভাবনায় জনপ্রত্যাখ্যান থেকে সৃষ্ট প্রলাপ মাত্র।

তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ভুঁইফোড় সংগঠন নয় যে, কারও যোগসাজশে দেশ চালাতে হবে। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা জনমানুষের আস্থা এবং সমর্থন নিয়েই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

এ দেশের মানুষ জানে আওয়ামী লীগ শোষণ করে না, বরং দেশকে শোষণমুক্ত করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জনগণের সম্পদ লুটপাট করে না, বরং মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করেছে আওয়ামী লীগ ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

মির্জা ফখরুল ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা পেতে মরিয়া: কাদের

আপডেট সময় ০৫:০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১