ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

বিএনপি এখন জাতীয় হতাশাবাদী দল: কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

জনগণের কাছে কখনও বাংলাদেশ নালিশ পার্টি আবার কখনো ষড়যন্ত্রবাদী দল হিসেবে পরিচিত বিএনপি এখন জাতীয় হতাশাবাদী দলে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে তিনি তার বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন।

বিএনপি নেতারা বলছেন রাজনৈতিকভাবে আওয়ামী লীগ নাকি দেউলিয়া হয়ে গেছে, তাদের এমন বক্তব্য শুনে মনে হয় তারা এখন নিজেদের ভাবনা ছেড়ে দিয়ে আওয়ামী লীগকে নিয়ে ভাবতে শুরু করছে বলে মনে করেন ওবায়দুল কাদের। বলেন, এসব আষাঢ়ে গল্পের অবতারণা করে তারা আত্মতুষ্টি বোধ করছেন।

তিনি বলেন, নিজেদের চরম ব্যর্থতা ঢাকতে এসব কাল্পনিক ও অন্তঃসারশূন্য বাক্য-চর্চা বিএনপির পুরনো অভ্যাস।

ওবায়দুল কাদের মনে করেন বিএনপি যে অপরাজনীতি ও নেতিবাচক রাজনীতি অব্যাহত রেখেছে তাতে তারা ক্রমশঃ হতাশার গভীরেই নিমজ্জিত হচ্ছে।

জনগণের প্রশ্ন বিএনপি কি এখন বিএনপি আছে? সাম্প্রদায়িক উগ্রবাদ আর স্বাধীনতার পরাজিত শত্রুদের সঙ্গে সখ্য করতে গিয়ে বিএনপি এখন নিজ চরিত্র হারিয়েছে, মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের।

তিনি আরও বলেন, অন্ধ সমালোচনা আর বিষোদগারের রাজনীতি ফ্রাংকেনস্টাইন হয়ে নিজেদেরকেই আঘাত করছে।

বিএনপির জনসমর্থন তলানিতে পৌঁছে যাওয়ায় তারা আওয়ামী লীগকে দেউলিয়া হয়ে গেছে বলে যে দিবাস্বপ্ন দেখছে, তা তাদের ভাবনায় জনপ্রত্যাখ্যান থেকে সৃষ্ট প্রলাপ মাত্র। মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা যত কথাই বলুন না কেন, জনপ্রত্যাশা থেকে ছিটকে পড়ে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা পেতে মরিয়া বিএনপির নেতাকর্মীরা এখন গণহতাশায় ভুগছে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ভূঁইফোড় সংগঠন নয় যে,কারো যোগসাজশে দেশ চালাত হবে। শেখ হাসিনা জনমানুষের আস্থা এবং সমর্থন নিয়েই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

এদেশের মানুষ জানে আওয়ামী লীগ শোষণ করে না; বরং দেশকে শোষণমুক্ত করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জনগণের সম্পদ লুটপাট নয়; বরং মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করেছে আওয়ামী লীগ ।

আওয়ামী লীগ গঠনতন্ত্র নির্ভর সুশৃঙ্খল এবং গণতান্ত্রিক দল এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন, আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চায় আওয়ামী লীগ সকল দলের চেয়ে এগিয়ে।

তোষামোদের রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নেতৃত্ব তোষণে বিএনপি যে ধারা তৈরি করেছে তা রীতিমতো শিল্পে রূপ নিয়েছে। তোষামোদের রাজনীতির পেটেন্ট বিএনপির।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

বিএনপি এখন জাতীয় হতাশাবাদী দল: কাদের

আপডেট সময় ০১:৩২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১