ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

বিএনপির মধ্যে তালেবানি জোশ এসেছে: ইনু

আকাশ জাতীয় ডেস্ক:

জাসদ সভাপতি ও কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেছেন, আফগানিস্থানে জঙ্গিবাদের উত্থানে বিএনপির মধ্যে তালেবানি জোশ দেখা দিয়েছে। যে কারণে বিএনপি সরকার উৎখাতের ঘোষণা দিচ্ছে।

একই সঙ্গে তারা দলের নেত্রীর মুক্তির জন্য প্রধানমন্ত্রীর কাছে করুণা ভিক্ষা করছে। এ দ্বিমুখি নীতি গ্রহণ করে আসলে বিএনপি রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয় দিচ্ছে।

তাদের দলের কিছু অপরাধীকে রক্ষা করতে ও কিছু বিচার বন্ধের জন্য তারা হুমকি ধামকি দিচ্ছে, যোগ করেন ইনু।

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় হাসানুল হক ইনু তার নির্বাচনী এলাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে জাসদ সভাপতি বলেন, ১৪ দলীয় জোট এখনো সক্রিয় রয়েছে। জঙ্গিবাদের অপতৎপরতা বন্ধ করতে ১৪ দলীয় জোট গঠন করা হয়েছিল। আজও দেশে সাম্প্রদায়িক জঙ্গিবাদী চক্র তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তাই তাদের রুখতে শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোট অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস, কেন্দ্রীয় জাসদের সাংগাঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

বিএনপির মধ্যে তালেবানি জোশ এসেছে: ইনু

আপডেট সময় ০৪:৫৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১