ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

আওয়ামী লীগ শোষণকারী দলে পরিণত হয়েছে : মির্জা ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:  

আওয়ামী লীগ এখন জনগণকে শোষণকারী ও নির্যাতনকারী দল হিসেবে পরিণত হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি আগেও বলেছি আওয়ামী লীগ দেউলিয়া হয়ে পড়েছে। বর্তমানে আওয়ামী লীগ অর্থ উপার্জনকারী, জনগণকে শোষণকারী ও নির্যাতনকারী দল হিসেবে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আজ সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সরকার আমলা ও কয়েকজন লোকের উপর নির্ভর করে টিকে আছে মন্তব্য করে মির্জা ফখরুল আরও বলেন, এই দেশে আমলাদের কোটি কোটি টাকার সম্পদ এখন। তিনি বলেন, আমাদের দাবি একটাই। এই সরকার পদত্যাগ করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু, অবাদ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। আমরা সকল দলের সাথে কথা বলছি ঐক্যবদ্ধ হওয়ার। ঐক্যবদ্ধ হয়ে এই সরকার পতনের আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছি আমরা।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল হক, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

আওয়ামী লীগ শোষণকারী দলে পরিণত হয়েছে : মির্জা ফখরুল

আপডেট সময় ১২:১৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১