ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুক্তি পেল ইমপ্রেস টেলিফিল্মের ‘খাঁচা’

অাকাশ বিনোদন ডেস্ক:
ইমপ্রেস টেলিফিল্ম এবার নির্মাণ করলো ব্রিটিশ শাসনামলের গল্প নিয়ে সরকারী অনুদানের ছবি ‘খাঁচা’। ২২ সেপ্টেম্বর থেকে ছবিটি মুক্তি পেয়েছে রাজধানী ঢাকাসহ দেশের ৬টি প্রেক্ষাগৃহে। ছবিটি পরিচালনা করেছেন আকরাম খান। এ ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান, চাঁদনী, আজাদ আবুল কালাম, আরমান পারভেজ মুরাদ, কায়েস চৌধুরী, মাহবুবা রেজানুর, আকরাম খান, সাদিকা রহমান রাইসা, মামুনুর রশীদ প্রমুখ।
হাসান আজিজুল হকের কাহিনী অবলম্বনে এর চিত্রনাট্য করেছেন আজাদ আবুল কালাম ও আকরাম খান। চিত্রগ্রাহক: তানভীর খন্দকার, সম্পাদনা: সামির আহমেদ, সঙ্গীত পরিচালক: বিনোদ রায়, রূপসজ্জা: মো: ফারুক, শিল্প নির্দেশক: মেহরাব আলি ও আকরাম খান, শব্দ-গ্রহণ: আজম বাবু, গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর, ডি. এল. ওায় এবং এ ছবির গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী সাগরিকা জামালী। হাসান আজিজুল হকের গল্পে এটি প্রথম ছবি হলেও এ ছবির মেক-আপ ম্যান মো: ফারুকের এটি শেষ ছবি। অর্থাৎ এ ছবির কাজ শেষ করে মো: ফারুক চিরবিদায় নেন।
মুক্তি পেল ইমপ্রেস টেলিফিল্মের ‘খাঁচা’
ছবিটির মুক্তি উপলক্ষে চ্যানেল আই ভবনে ২১ সেপ্টেম্বর দুপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লি., চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, নাট্য-ব্যক্তিত্ব মামুনুর রশীদ, আবুল কালাম আজাদ (পাভেল) এবং ছবির পরিচালক আকরাম খান।
গল্পে দেখা যাবে- ১৯৪৭ সালে ব্রিটিশ রাজত্বের অবসানে ভারতবর্ষ ভাগ হয়ে ধর্মের ভিত্তিতে জন্ম হয় দুটি রাষ্ট্রের। হিন্দুদের জন্য ভারত আর মুসলিমদের জন্য পূর্ব ও পশ্চিম পাকিস্তান নিয়ে পাকিস্তান রাষ্ট্র। হিন্দুদের একটি বড় অংশ পাকিস্তান থেকে রওনা দেয় ভারতে আর ভারত থেকে মুসলমানদের একটা বড় অংশ পাকিস্তানে।
সাম্প্রদায়িক অসহিষ্ণুতা আর অর্থনৈতিক মন্দার এই সময়ে পূর্ব পাকিস্তানের ব্রাহ্মন অম্বুজাক্ষের পরিবার সিদ্বান্ত নেয় ওপার বাংলার মুসলিম পরিবারের সাথে ভিটেবাড়ি বিনিময়ের মাধ্যমে দেশান্তরের। ভাগ্য পরিবর্তনের আশায় বারবার দেশান্তরের চেষ্টা করেও তারা ব্যর্থ হয়। দেশান্তরের মধ্যে দিয়ে মুক্তির আকাঙ্খা আর কঠিন বাস্তবতার গরাদ ভাঙ্গতে না পারার অসহায়ত্বের গল্প খাঁচা।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মুক্তি পেল ইমপ্রেস টেলিফিল্মের ‘খাঁচা’

আপডেট সময় ০২:৩৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭