ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাজকুমারীর বেশে ধরা দিলেন মিথিলা

আকাশ বিনোদন ডেস্ক :  

পুরোদমে মায়া ছবির প্রচারণা চালাচ্ছেন মিথিলা। এর মধ্যে তার করা ফটোশুটের ছবি ও ভিডিও নজর কেড়েছে নেটিজেনদের। এতে রাজকুমারীর বেশে দেখা গেছে মিথিলাকে। গতকাল সোমবার নতুন ফটোশুটের ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে মিথিলা লিখেছেন, ‘এক সময় একটা ছোট্ট মেয়ে ছিল… সে নিজেকে রাজকুমারী ভাবত’।

কিছুদিনের মধ্যেই টলিউডের ছবিতে অভিষেক হবে মিথিলার। পরিচালক রাজর্ষি দে-র ছবি ‘মায়া’তে অভিনয় করছেন তিনি। শেক্সপিয়রের কালজয়ী নাটক ‘ম্যাকবেথ’-এর অনুপ্রেরণায়, মাহিরা থেকে মায়া হয়ে ওঠার নানান জার্নিতে এই পিরিয়ড ছবিতে ধরা দেবেন মিথিলা। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। মায়া-তে তিনটে আলাদা বয়সে, ভিন্ন ভিন্ন লুকে ধরা দেবেন তিনি।

সম্প্রতি হয়ে গেছে ‘মায়া’র লোগো লঞ্চ অনুষ্ঠান, হাজির ছিলেন ছবির কলাকুশলীরা। রাজর্ষি দে-র মায়া’তে মিথিলার পাশাপাশি দেখা মিলবে কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, কনিনীকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, সুদীপ্তা চক্রবর্তী, সৌরভ দাস, তনুশ্রী চক্রবর্তীসহ আরও অনেকের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

রাজকুমারীর বেশে ধরা দিলেন মিথিলা

আপডেট সময় ১০:৫৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১