ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এমসি কলেজের পর হবিগঞ্জেও গণধর্ষণে ছাত্রলীগ কর্মী

আকাশ জাতীয় ডেস্ক:  

হাওরে নৌকা ভ্রমণে যাওয়া নারীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত হবিগঞ্জের লাখাই উপজেলা ছাত্রলীগের সদস্য সোলায়মান রনিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রনিকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
গত ২৫ আগস্ট এক সদ্য বিবাহিত স্বামী-স্ত্রী ও স্বামীর বন্ধুর সঙ্গে স্থানীয় টিক্কাপুর হাওরে নৌকায় করে বেড়াতে যান ওই নারী। এ সময় সঙ্গে থাকা স্বামীসহ দু’জনকে বেঁধে ওই নারীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই নারীর স্বামী।

মামলার আগের রাতেই র‍্যাব ও পুলিশ লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের ইকবাল হোসেন ছোট্ট মিয়ার ছেলে ও উপজেলা ছাত্রলীগের সদস্য সোলায়মান রনি (২২), একই এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে মিঠু মিয়া (২১) এবং রুকু মিয়ার ছেলে শুভ মিয়াকে (১৯) গ্রেফতার করে।

মামলার বাকি পাঁচ আসামি হলেন, মোড়াকড়ি গ্রামের খোকন মিয়ার ছেলে মুছা মিয়া (২৬), পাতা মিয়ার ছেলে হৃদয় মিয়া (২২), বকুল মিয়ার ছেলে সুজাত মিয়া (২৩), মিজান মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৫) ও ওয়াহাব আলীর ছেলে মুছা মিয়া (২০)।

উল্লেখ্য, গেল বছর সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসেও ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে এক নারী গণধর্ষণের শিকার হন। সেই সময়ে এ ঘটনা সারাদেশের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

এমসি কলেজের পর হবিগঞ্জেও গণধর্ষণে ছাত্রলীগ কর্মী

আপডেট সময় ০৯:২৯:০১ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১