ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

নিউজিল্যান্ডে সুপারমার্কেটে ‘সন্ত্রাসী’ হামলায় আহত ৬

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নিউজিল্যান্ডের অকল্যান্ডের একটি সুপারমার্কেটে আইএসআইএস এর আদর্শে অনুপ্রাণিত এক ব্যক্তি শুক্রবার হামলা চালিয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। ছুরি দিয়ে চালানো এই হামলায় ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা শঙ্কাজনক। হামলা চালানোর ৬০ সেকেন্ডের মধ্যে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন এই হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছেন।

জেসিন্ডা আর্ডার্ন বলেছেন, ‘একজন সহিংস সন্ত্রাসী নিউজিল্যান্ডের নিষ্পাপ মানুষের উপর হামলা চালিয়েছে। আজ যা ঘটেছে তা নিন্দনীয়। এটি ঘৃণ্য একটি কাজ। হামলাকারী শ্রীলঙ্কার নাগরিক। সে ২০১১ সালে নিউজিল্যান্ডে প্রবেশ করে।’

হামলাকারীকে ‘একাকি নেকড়ে’ বলে উল্লেখ করে জেসিন্ডা আর্ডার্ন বলেন, ‘২০১৬ সাল থেকে আমাদের জাতীয় নিরাপত্তা সংস্থাগুলোর তালিকায় এই হামলাকারীর নাম ছিল। তাকে নিয়ে আমরা সতর্ক ছিলাম এবং নিয়মিত পর্যবেক্ষণ করছিলাম। সে আইএসআইস এর সমর্থক ছিল এবং সে উগ্র মতাদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

নিউজিল্যান্ডে সুপারমার্কেটে ‘সন্ত্রাসী’ হামলায় আহত ৬

আপডেট সময় ০১:১১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১