ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলছে: জাতিসংঘে চীনের দূত বৃহস্পতিবার ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, মহাসড়কে যান চলাচল বন্ধ ঘোষণা ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’:চিফ প্রসিকিউটর উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, গ্রেফতার ২ পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

এবার তৃতীয় বিয়ে করছেন অপূর্ব

আকাশ বিনোদন ডেস্ক : 

ফের ঘর বাঁধতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। পাত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক শাম্মা দেওয়ান।

দুইদিন ধরেই এই তারকার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল।

গত রোববার (২৯ আগস্ট) উত্তরার বাসাতে অপূর্ব ও শাম্মার বাগদান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় তাদের চার হাত এক হবে। যেখানে পরিবারের সদস্যরাসহ পাত্র-পাত্রীর নিকটজনরা উপস্থিত থাকবেন। বিষয়টি অপূর্ব নিজেই নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘বিয়ে করছি, চুরি বা ক্রাইম তো না। ফলে এটা নিয়ে লুকোচুরির কিছু নেই। বিয়ে আমি করছি, এটা সত্যি। তবে সেটা গতকাল বা আজ নয়। আমরা বিয়ে করছি আগামীকাল, ২ সেপ্টেম্বর। ’

অপূর্ব জানান, একেবারেই পারিবারিক সিদ্ধান্তে এই বিয়ের উদ্যোগ। হবু স্ত্রী মিডিয়ার বাইরের মানুষ। তার পৈত্রিক নিবাস ঢাকার লালমাটিয়া হলেও জন্ম ও বেড়ে ওঠা আমেরিকায়।

জানা যায়, প্রবাসী ওই নারীর দ্বিতীয় বিয়ে এটি। আগের সংসারে তার একটি পুত্রসন্তান রয়েছে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর অপূর্বর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে শাম্মার। তারপরই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এর আগে, গত বছর নাজিয়া হাসান অদিতির সাথে ভেঙে যায় অপূর্বর দ্বিতীয় সংসার। ব্যক্তিগত কারণ দেখিয়ে দীর্ঘ ৯ বছরের সংসার জীবনের ইতি টানেন এই তারকা অভিনেতা। ২০২০ সালের ১৭ মার্চ করোনা মহামারির মধ্যে ফেসবুক পাতায় লিখে বিচ্ছেদের কথা জানান নাজিয়া হাসান অদিতি।

এছাড়া ২০১০ সালের ১৯ আগস্ট পালিয়ে গিয়ে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। যদিও এর পরের বছরের ফেব্রুয়ারিতেই ডিভোর্স হয়ে যায় তাদের। ওই বছরের ১৪ জুলাই অপূর্ব পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলছে: জাতিসংঘে চীনের দূত

এবার তৃতীয় বিয়ে করছেন অপূর্ব

আপডেট সময় ১০:২২:০৭ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১