ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের রাজধানীর কাঁঠালবাগানে পারিবারিক দ্বন্দ্বে স্ত্রী-শাশুড়িকে হত্যা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু

খালেদা জিয়ার বাড়ির সামনে ১৪৪ ধারা জারি

আকাশ জাতীয় ডেস্ক:  

ফেনীর ফুলগাজীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ির সামনে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বুধবার বিকাল থেকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইস্কান্দারিয়া মাদ্রাসা মাঠে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি আহ্বান করায় প্রশাসন এ পদক্ষেপ নেয়।

বিকাল ৩টা থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকায় সব ধরনের মিছিল সমাবেশ বন্ধ করে দেয়া হয়েছে।

জানা যায়, খালেদা জিয়ার বাড়িসংলগ্ন ইস্কান্দারিয়া মাদ্রাসা মাঠে বিকালে ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা বিএনপি। অন্যদিকে দুপুরে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে সমাবেশের কথা জানান। এ অবস্থায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

ফুলগাজী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামিম মজুমদার জানান, এটি তাদের পূর্বের কর্মসূচি ছিল। প্রশাসন বিএনপির পক্ষ নিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচি ভণ্ডুল করেছে। যে কোনো কিছুর বিনিময়ে আমরা ১৪৪ ধারা ভেঙে আমাদের পূর্বের নির্ধারিত কর্মসূচি পালন করব।

ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আলিম মজুমদার ও সাধারণ সম্পাদক হারুন অর রশীদ মজুমদার জানান, সম্প্রতি ফুলগাজী সদর ইউনিয়নে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার বিকালে ফুলগাজীর শ্রীপুরে ইস্কান্দারিয়া মাদ্রাসা মাঠে নতুন কমিটি ফুলগাজী এলাকায় সন্ত্রাসবিরোধী সমাবেশের আয়োজন করে।

ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ির সামনে আমরা কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করি। কিন্তু দুপুরের দিকে আওয়ামী লীগের কিছু লোক হঠাৎ মহড়া দিয়ে কর্মসূচি রয়েছে বলে দাবি করে। একপর্যায়ে প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

ফুলগাজী থানার ওসি এএনএম নুরুজ্জামান জানান, ইস্কান্দারিয়া মাদ্রাসা মাঠে বিএনপি ও আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করা হয়। আইনশৃঙ্খলার অবনতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী বেগম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ

খালেদা জিয়ার বাড়ির সামনে ১৪৪ ধারা জারি

আপডেট সময় ০৮:৩৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১