ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করতে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে: কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরাশ্রয়ী আন্দোলন নির্ভর বিএনপি দেশের বিদ্যমান স্থিতি নষ্ট করতে নানামুখী তৎপরতা অব্যাহত রেখেছে।

তিনি বলেন, আমরা আগেই আশঙ্কা প্রকাশ করেছিলাম, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করতে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে।

সোমবার (৩০ আগস্ট) সকালে সরকারি বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, করোনার ক্ষতি কাটিয়ে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে ছাত্র-শিক্ষকরা যখন প্রস্তুতি নিচ্ছে তখন ঠুনকো অজুহাতে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার নোংরা রাজনীতি করছে বিএনপি।

সাম্প্রদায়িক দানবদের সঙ্গে নিয়ে বিএনপি অতিদানবীয় অপতৎপরতা চালাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এদেশের রাজনীতিতে শেখ হাসিনা সরকার নয়, বিএনপিই হচ্ছে আসল দানবীয় শক্তি। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ জনমানুষের অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে, আর বিএনপি এনে দিয়েছিল পরনির্ভরতার শৃঙ্খল।

তিনি বলেন, সম্প্রতি চন্দ্রিমা উদ্যানে পুলিশ বিএনপির কর্মসূচি পালনে সহযোগিতা করতে চেয়েছে, কিন্তু তারা কোনো আইন-কানুনের তোয়াক্কা না করে সংঘাতের মাধ্যমে পানি ঘোলা করার অপচেষ্টা করতে চেয়েছিল। আওয়ামী লীগ শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী। সরকার সবসময় শান্তিপূর্ণ কর্মসূচির পক্ষে এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে সহযোগিতা করে আসছে, ভবিষ্যতেও করে আসবে। কিন্তু কর্মসূচিতে সন্ত্রাস ও নৈরাজ্যের উপাদান যুক্ত হলে জনস্বার্থে পদক্ষেপ নিতে হয় আইন প্রয়োগকারী সংস্থাকে।

কাদের বলেন, আন্দোলনের এখন আর কোনো অবজেক্টিভ শর্ত বিরাজমান নেই, বিএনপির সাবজেক্টিভ প্রস্তুতি কি আছে তা গত এক যুগ ধরে মানুষ দেখে আসছে। বিএনপির আন্দোলন এখন কথা নির্ভর মিডিয়া সর্বস্ব। শীত-গ্রীষ্ম পেরিয়ে এখন বিএনপি শরতে এসে সরকার হটানোর দিবা স্বপ্ন দেখছে।

অন্যান্য প্রশ্নের মতো জিয়াউর রহমানের মরদেহ নিয়েও বিএনপি মহাসচিব কখনও কোনো প্রশ্নেরই জবাব দেন না, প্রশ্ন করলে মূল প্রসঙ্গ এড়িয়ে সামঞ্জস্যহীন জবাব দেন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমানের মরদেহ নাকি জেনারেল এরশাদ কাঁধে বহন করেছেন, এ ধরনের উত্তর দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করেন ফখরুল সাহেব।

এরশাদ কফিন বহন করেছেন কিন্তু ভেতরে জিয়ার মরদেহ আছে- এ কথা তো তিনি কখনো বলেননি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের মির্জা ফখরুলের কাছে প্রশ্ন রেখে বলেন, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর চট্টগ্রাম সার্কিট হাউস থেকে তার মরদেহ রাঙ্গুনিয়া পাহাড়ে নিয়ে গিয়েছিল কে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব জিয়ার মরদেহ নিয়ে শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করতে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে: কাদের

আপডেট সময় ১০:২২:১৬ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১