ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাখাইন সহিংসতা বন্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের রাখাইন সহিংসতা বন্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে সম্প্রতি সফর করা মার্কিন ডেপুটি পররাষ্ট্র মন্ত্রী (দক্ষিণ পূর্ব এশিয়া) প্যাট্রিক মারফি সাংবাদিকদের এ কথা বলেন।

মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী প্যাট্রিক মারফি বলেন, আমরা মনে করি মিয়ানমারে সহিংসতা বন্ধে ও মানবিক সহায়তা প্রদানে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়া উচিত। উত্তেজনা কমিয়ে দীর্ঘদিন ধরে বিদ্যমান সমস্যার সমাধানে উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি।

চলতি সপ্তাহে মিয়ানমার সফর করা মারফি বলেন, গত মঙ্গলবার সু চির ভাষণে রাখাইনে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান। এজন্য বিভিন্ন গোষ্ঠীর দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়ে বলেন, মিয়ানমারে নির্বাচিত সরকার রয়েছে এবং সেখানে সামরিক বাহিনীর এমন ক্ষমতা রয়েছে যা নির্বাচিত সরকারের অধীনে থাকতে পারে না। স্থানীয় নেতৃত্ব ও জনগোষ্ঠী রয়েছে যাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

তিনি যোগ করেন, রাখাইনে থাকা নিরাপত্তা বাহিনী ও সেনাবাহিনীদের গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন করতে হবে, আমরা এই প্রতিশ্রুতি (রাখাইনে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সু চির প্রতিশ্রুতি) বাস্তবায়নে সহযোগিতা করতে অপেক্ষা করছি।

গত ২৫ আগস্ট আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) পুলিশ চেকপোস্টে সমন্বিত হামলার প্রেক্ষিতে মিয়ানমার সেনাবাহিনী ‘ক্লিয়ারেন্স অপারেশন’ শুরু করে। এই অপারেশনের জেরেই ৪ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছে যাকে জাতিসংঘ মানবাধিকার কমিশন ‘জাতিগত নিধন’ হিসেবে অভিহিত করেছে।

আরসার সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সংযোগের দাবি করলেও মার্কিন ডেপুটি পররাষ্ট্র মন্ত্রী আরসাকে কথিত গোষ্ঠী উল্লেখ করে বলেন, এই দাবি সত্যাসত্য সম্পর্কে জানা যায়নি, তবে এটি বিদেশি জঙ্গিদের নতুন সুযোগ হিসেবে প্রণোদনা দিতে পারে এমন ঝুঁকি রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাখাইন সহিংসতা বন্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ১১:৩৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭