ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থগিত সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর আহ্বান মিয়ানমারের রাষ্ট্রদূতের ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি: বিরোধীদলীয় নেতা স্কুলছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, অভিযুক্ত বিএনপি নেতা আটক প্রান্তিক মানুষের নাগালে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল চীনে ভারি বৃষ্টিতে ভূমিধসে নিহত বেড়ে ২৫, বেইজিংসহ একাধিক অঞ্চলে সতর্কতা হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি ঢাকায় ফের ওয়াটার বাস চালুর উদ্যোগ, যুক্ত হতে পারে বেসরকারি খাত জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

‘রাজনীতিবিদদের দুর্নীতি শিখিয়েছে দুর্নীতিবাজ আমলারা’

আকাশ জাতীয় ডেস্ক:  

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, রাজনীতিবিদদের দুর্নীতি শিখিয়েছে দুর্নীতিবাজ আমলারা। আমলারা অবসর গ্রহণ করে স্থানীয়ভাবে রাজনীতিতে প্রভাব বিস্তার করার উদ্দেশে দলে বিভাজন সৃষ্টি করে। দলীয় সংসদ সদস্য মনোনয়ন লাভের জন্য এ ধরনের দুর্নীতিবাজ আমলারা এসব করেন। সচিব বেলায়েতের এক্সটেনশন না দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোরতার প্রমাণ দিয়েছেন।

বুধবার রাতে ফেসবুক লাইভে এসে তিনি এসব কথা বলেন।

কাদের মির্জা বলেন, রাষ্ট্র পরিচালিত হয় নির্বাচিত প্রতিনিধি দ্বারা। নির্বাচিত জনপ্রতিনিধিদের সহায়তায় প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা সরকারের নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দুর্বল রাজনৈতিক নেতৃত্বের কারণে আমলারা মাথা চাড়া দিয়ে ওঠে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমলাদের দুর্নীতির লাগাম টেনে ধরার চেষ্টা করছেন। সৎ কর্মকর্তাদের কারণে এখনো দেশ টিকে আছে। এসব সৎ সরকারি কর্মকর্তার সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সক্ষম হচ্ছেন। যেসব কর্মকর্তার কারণে রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস হয় তাদের বিষয়ে কড়া নজর রাখা উচিত।

তিনি আরও বলেন, গণভবনে আমি প্রত্যক্ষদর্শী, কিছু কর্মচারী গণভবন থেকে বের হওয়ার সময় টিপস ও টাকার জন্য গায়ের পাঞ্জাবি, এমনকি গায়ে থাকা ‘মুজিব কোট’ ছিঁড়ে ফেলার উপক্রম হয়। এ আচরণ অত্যন্ত দুঃখজনক। এসব ঘটনা ও আচরণ আমাদের প্রধানমন্ত্রী এবং দলের জন্য অসম্মানজনক।

কাদের মির্জা বলেন, অরাজনৈতিক কালো টাকার মালিক ব্যবসায়ীরা রাজনীতি নিয়ন্ত্রণ করছে। টাকার জোরে এমপি-মন্ত্রী হয়ে এরা সচিবদের স্যার বলে। উপজেলা চেয়ারম্যানরাও ইউএনওকে স্যার বলে। এগুলো খুবই দু:খজনক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থগিত সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর আহ্বান মিয়ানমারের রাষ্ট্রদূতের

‘রাজনীতিবিদদের দুর্নীতি শিখিয়েছে দুর্নীতিবাজ আমলারা’

আপডেট সময় ০৬:১৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১