ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খুনের মামলায় জামিনে বেরিয়ে আবারও খুন!

আকাশ জাতীয় ডেস্ক:   

‘খুন-ডাকাতিসহ একাধিক মামলার আসামি আবু তাহের দীর্ঘদিন কারাগারে ছিলেন। তিন মাস আগে জেল থেকে বেরিয়ে আরেকজনকে খুন করেন তিনি।

গত ১৬ আগস্ট কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুর মােহাম্মদের ছেলে শাহজাহান সেজানকে মাদক ব্যবসা ও সেবনের ঘটনাকে কেন্দ্র করে কক্সবাজার বৌদ্ধ বিহারের মাঠে খুন করা হয়। ’এ ঘটনার তদন্তের ধারাবাহিকতায় মঙ্গলবার (২৪ আগস্ট) ভোরে সাভার এলাকা থেকে হত্যা, ডাকাতিসহ ১০টি মামলার প্রধান আসামি আবু তাহেরকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।

তিনি বলেন, গত ১৬ আগস্ট সকালে কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুর মােহাম্মদের ছেলে শাহজাহান সেজান নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়। কথা কাটাকাটির জের ধরে কক্সবাজার বৌদ্ধ বিহারের মাঠে আসামি আবু তাহের ভিকটিম শাহজাহান সেজানকে ছুরিকাঘাত করে হত্যা করেন। এ ঘটনায় নিহতের পরিবার ১৭ আগস্ট কক্সবাজার সদর থানায় মামলা করেন।

প্রাথমিকভাবে জানা যায়, মাদক ব্যবসা ও সেবনের ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হয়।

গ্রেফতার আবু তাহের হত্যা, ডাকাতি ও মাদক মামলার এজাহারভুক্ত আসামি উল্লেখ করে তিনি বলেন, ২০১৫ সালের ২৩ জুলাই আবু তাহের ডাকাতি করে পালানোর সময় টুরিস্ট পুলিশের কনস্টেবল পারভেজকে ছুরিকাঘাত করেন। পরবর্তীতে পারভেজকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘােষণা করেন। আসামি আবু তাহের তিন মাস আগে ওই খুনসহ ডাকাতি মামলায় জামিনে মুক্তি পায়।

গ্রেফতার আবু তাহের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খুনের মামলায় জামিনে বেরিয়ে আবারও খুন!

আপডেট সময় ০৭:২৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১