ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

জেসুসের দুর্দান্ত পারফরম্যান্সে ম্যানসিটির বড় জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:  

দলবদলের আলোচনায় ঘি ঢেলে প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচে মাঠে নামেননি হ্যারি কেইন। আর সেই ম্যাচে টটেনহামের কাছে ১-০ গোলে হেরে বসেছিল ম্যানচেস্টার সিটি।

সেই দুঃখ ঘোচাতে দ্বিতীয় ম্যাচে নরউইচের ওপর চড়াও হলো ম্যানসিটি। দলটিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছেন পেপ গার্দিওয়ালার শিষ্যরা।

শনিবার রাতে নিজেকে প্রমাণ করতে মাঠে নেমেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। ম্যাচের ৭ মিনিটেই নিজের জাত চেনালেন জেসুস। ডান দিক থেকে নেওয়া তার শট ঠেকাতে পারেননি নরউইচ গোলকিপার।

১৫ মিনিটে জেসুসের অ্যাসিস্টে বল জালে জড়িয়ে দেন ফেরান তোরেস। কিন্তু অফসাইডে তা বাতিল হয়ে যায়। ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে গ্রিলিশ। যদিও ওই গোলে জেসুসের অবদানই বেশি।

ডান দিকে জেসুসের চমৎকার এক ক্রসে গ্রিলিশের গায়ে লেগে বল জালে জড়িয়ে যায়। ভাগ্যগুণে পাওয়া এ গোল দিয়ে সিটির হয়ে গোলের অভিষেক ঘটল এ মিডফিল্ডারের।

২-০ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে নেমে অনেকটা সময় গোলের দেখা পাচ্ছিল না কোনো দল।

৬৪ মিনিটের সময় ম্যানসিটির হয়ে তৃতীয় গোলটি করেন আয়মেরিক লাপোর্ত। দুবারের প্রচেষ্টায় সফল হয়েছেন তিনি। কর্নার থেকে ভেসে আসা বলে দারুণ হেড করেছিলেন আয়মেরিক লাপোর্ত। সে বল ঠিকভাবে ফেরাতে পারেনি নরউইচ রক্ষণ। ফিরতি বলে পা ছুঁইয়ে ঠিকই জালে জড়িয়ে দেন লাপোর্তে।

৩-০ গোলে এগিয়ে যায় ম্যানসিটি।

৭১ মিনিটে ম্যানসিটির হয়ে ৪র্থ গোলটি করেন রাহিম স্টার্লিং। সেই গোলেও বড় অবদান জেসুসেরই। গোলদাতাকে শুধু পা ছোঁয়াতে হয়েছে।

ম্যাচের ৮৪ মিনিটে পঞ্চম গোলটি পেয়েছে সিটি। রুবেন ডিয়াজের ক্রস ডি-বক্সে একদম ফাঁকায় পেয়ে গেছে বদলি নামা রিয়াদ মাহরেজকে।

রেফারির শেষ বাঁশিতে ৫-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জেসুসের দুর্দান্ত পারফরম্যান্সে ম্যানসিটির বড় জয়

আপডেট সময় ০৮:১৯:২০ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১