ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিমানবন্দর থেকে বিএনপি নেতা জামালকে গ্রেফতারের অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক: 

ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রফিকুল ইসলাম জামালকে গ্রেফতারের অভিযোগ করেছে বিএনপি। তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসন থেকে বিএনপির প্রার্থী ছিলেন।

শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

তিনি জানান, রফিকুল ইসলাম জামাল তার ভাইয়ের অসুস্থতার খবর শুনে সম্প্রতি আমেরিকায় গিয়েছিলেন। আজ সকাল সাড়ে ১০ টায় কাতার এয়ার লাইনস এর একটি ফ্লাইটে দেশে ফেরার পর তাকে বিমান বন্দর থেকে গ্রেফতার করা হয়।

আকন কুদ্দুসুর রহমান আরও জানান, সম্প্রতি ফেসবুকে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিলেন রফিকুল ইসলাম জামাল। পরে এ নিয়ে তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা দায়ের করে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা।

Tag :
আপলোডকারীর তথ্য

দুর্গাপূজার আনন্দে ধুনুচি নাচ আর বিয়ের প্রস্তুতিতে মিমি

বিমানবন্দর থেকে বিএনপি নেতা জামালকে গ্রেফতারের অভিযোগ

আপডেট সময় ০৫:০২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১