ঢাকা ০৭:২১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে যাত্রাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ প্রধানমন্ত্রী যুবক ও যুব নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে চান: ক্রীড়া প্রতিমন্ত্রী ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি সরকারের আশ্বাসে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীরের জামিন: যা জানা গেল দেশের কঠিন অতীত নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে: দুদু

ক্ষমতা হারানোর ভয়ে কর্মসূচিতে হামলা: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। ক্ষমতা হারানোর ভয়ে ভীত হয়েই বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা হামলা চালিয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে স্বেচ্ছাসেবক দল আয়োজিত খালেদা জিয়ার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, কোনো কারণ ছাড়াই জিয়াউর রহমানের মাজারে দলীয় নেতাকর্মীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ ও লাঠিচার্জ করা হয়েছে। তবে এর পেছনে অন্য জ্বালা রয়েছে সরকারের। সেটা হলো-গুম, খুন, নিপীড়ন উপেক্ষা করে জিয়াউর রহমানের মাজারে লাখ লাখ নেতাকর্মী ছুটে যান। এটাই তাদের সহ্য হয় না।

তিনি বলেন, ‘বিএনপি নেতারা কি মাজারে লাঠিসোটা নিয়ে গেছিলো? যারা মানুষকে ভয় পায় তারা কাপুরুষ। তাদের কোনো বীরত্ব নেই। আওয়ামী লীগের কোনো বীরত্ব নেই। কারণ তারা মানুষকে ভয় পায়। আজকে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুলের শরীরে ৫০টি রাবার বুলেট লেগেছে। ’

স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েলের পরিচালনায় মিলাদ মাহফিলে আরও অংশগ্রহণ করেন, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম সারোয়ার, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সাদরেজ্জামান, কেন্দ্রীয় নেতা ফখরুল ইসলাম রবিন, ইয়াছিন আলী, ডা. জাহেদুল কবির, কাজী ইফতেখায়রুজ্জামান শিমুল, রেজওয়ানুল হক রিয়াজ, প্রকৌশলী সাহাব উদ্দিন সাবু সহ শতাধিক নেতাকর্মী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতা হারানোর ভয়ে কর্মসূচিতে হামলা: রিজভী

আপডেট সময় ১১:৫১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১