ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আমি টাকা পয়সা খরচ করার সময় পাই না: জ্যাক মা

অাকাশ আইসিটি ডেস্ক:

আনুমানিক ৪৬.৬ বিলিয়ন মার্কিন ডলারের মালিক। কিন্তু খরচ করার সময় পান না। তিনি হচ্ছেন এশিয়ার শীর্ষ ধনী চীনের ই-কমার্স কোম্পানি আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেড’র সিইও জ্যাক মা। ব্লুমবার্গের সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি টাকা-পয়সা খরচ করার সময় পাই না।’

আলিবাবা গ্রুপ-এর মজুদ মূল্য দ্বিগুণ হওয়ায় এ বছর জ্যাকের সম্পত্তি ১৩.৩ বিলিয়ন ডলার বেড়েছে। তার এই বিপুল সম্পত্তির অধিকাংশই কোম্পানির শেয়ারের সঙ্গে সম্পৃক্ত। তিনি বলেন, ‘সবাই আমাকে বলে, জ্যাক আপনি সরকার ও অন্য সবার থেকে ভালোভাবে টাকা খরচ করতে পারেন। তো আপনি কীভাবে তা করেন?’ জ্যাক মা জানান, এমন প্রশ্নের প্রতিউত্তরে তিনি প্রতিবারই বলেন, ‘আপনি আপনার এক জীবনে কত টাকা ব্যয় করতে পারবেন?’

আলিবাবা গ্রুপ থেকে অর্জিত তার ব্যক্তিগত সম্পদ সহ নগদ অর্থের কথা বললেন জ্যাক। তার আলিবাবা গ্রুপের বর্তমান মূল্যমান ৩৯২.৭ বিলিয়ন মার্কিন ডলার ও নগদ অর্থ রয়েছে ২১.৪ বিলিয়ন মার্কিন ডলার। স্ন্যাপচ্যাট ও লিফটের শীর্ষ প্রযুক্তির জন্য তিনি বিনিয়োগ করেছিলেন। ফলাস্বরূপ আয় বেড়েছে তার। ব্যক্তিগতভাবে হংকং-এর একটি বিলাসবহুল পেন্টহাউজ (বড় ভবন) কিনেছেন জ্যাক। ব্লুমবার্গের অনুমান অনুসারে, ওই পেন্টহাউজের মূল্য ৩৬ মিলিয়ন মার্কিন ডলার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমি টাকা পয়সা খরচ করার সময় পাই না: জ্যাক মা

আপডেট সময় ০৯:৫৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭