ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

না ফেরার দেশে তরুণ নির্মাতা সাজ্জাদ সনি

আকাশ বিনোদন ডেস্ক :

তরুণ নির্মাতা ও ডিরেক্টরস গিল্ডের অর্থ সম্পাদক সাজ্জাদ সনি (৩৭) মারা গেছেন। শনিবার দিনগত রাত আড়াইটার দিকে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে তার মৃত্যু হয়।

মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

সাজ্জাদ সনি মা, এক ভাই, এক বোন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন অবিবাহিত।

ডিরক্টরস গিল্ড জানায়, রোববার সকালে শ্রদ্ধা নিবেদনের জন্য সাজ্জাদ সনির মরদেহ রাখা হয় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। দুপুর ১২টায় প্রথম তার জানাজা শেষে সনির নিজ এলাকা নিকুঞ্জ ২-এর কেন্দ্রীয় জামে মসজিদে নেওয়া হবে। সেখানে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

সাজ্জাদ সনির নির্মিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে— ‘নাগর’, ‘আজও কাঁদায়’, ‘কেউ কথা রাখেনি’ প্রভৃতি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে ১৩ দিন চিকিৎসাধীন বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা

না ফেরার দেশে তরুণ নির্মাতা সাজ্জাদ সনি

আপডেট সময় ০২:০৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১