ঢাকা ১০:১৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে: হাসনাত আবদুল্লাহ এনসিপি নেতার বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও ছিনতাইয়ের অভিযোগ কর্ণফুলী নদী থেকে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবকের মাথায় ও পায়ে গুলি করে হত্যা অবদান নিয়ে বিতর্ক তুলে যারা অনৈক্য তৈরি করেছে ব্যর্থতার দায় তাদের: এবি পার্টি তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী আমরা ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি : মির্জা ফখরুল জুলাইয়ে দেশে এলো ৩৫ হাজার ৪০০ কোটি টাকার রেমিট্যান্স মার্কিন চুক্তির মাঝেই গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ডাক ইসরাইলের স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

হাসপাতালে ভর্তি বিএনপি নেতা এস এ খালেক, দোয়া চেয়েছে পরিবার

আকাশ জাতীয় ডেস্ক:  

নানা ধরনের শারীরিক জটিলতা নিয়ে বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ প্রবীণ বিএনপি নেতা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এস এ খালেক। মাঝে কিছুটা সুস্থবোধ করলেও শনিবার হঠাৎ তার শরীরের তাপমাত্রা বেড়ে যায় এবং শ্বাসকষ্ট হওয়ায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার মধ্যরাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ৯৩ বছর বয়সী প্রবীণ এই বিএনপি নেতা বেশ কিছুদিন যাবত অসুস্থ। শনিবার অসুস্থতা বেড়ে যাওয়ায় হাসপাতালে করা হয়েছে তাকে।

পরিবারের পক্ষ থেকে সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে আবু বকর সিদ্দিক সাজু।

এস এ খালেক অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপিতে যোগ দিয়ে ১৮ ফেব্রুয়ারি ১৯৭৯ সালে অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন ঢাকা-১৪ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

৭ মে ১৯৮৬ সালে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন ও ৩ মার্চ ১৯৮৮ সালে অনুষ্ঠিত চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির মনোনয়নে ঢাকা-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় নির্বাচনের পূর্বে তিনি পুনরায় বিএনপিতে ফিরে সংসদ সদস্য নির্বাচিত হন।

সবশেষ ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে বিএনপির মনোনয়নে অংশ নিয়ে পরাজিত হন। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার ছেলে আবু বকর সিদ্দিক সাজু বাবার আসনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে: হাসনাত আবদুল্লাহ

হাসপাতালে ভর্তি বিএনপি নেতা এস এ খালেক, দোয়া চেয়েছে পরিবার

আপডেট সময় ১১:৪৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১