ঢাকা ১০:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লকডাউন তুলে দেওয়া আত্মঘাতী: ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:  

বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে করোনার ঊর্ধ্বগতির মধ্যে কঠোর বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘লকডাউন তুলে দেয়ার সিদ্ধান্ত আত্মঘাতী।’

শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব একথা বলেন। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। শুক্রবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তগুলো এই সংবাদ সম্মেলনে তুলে ধরেন মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, বিএনপির স্থায়ী কমিটির সভায় ডেল্টা করোনাভাইরাসের মারাত্মক সংক্রমণ বৃদ্ধি অব্যাহত থাকা সত্বেও বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে লকডাউন শিথিল এবং ২দিন পরেই ১৯ তারিখ হতে শিক্ষা প্রতিষ্ঠান ব্যতিত সব কিছু খুলে দেওয়ার সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভা মনে করে এই সিদ্ধান্ত আত্মঘাতী।’

টিকা নিয়ে বিএনপি নয়, আওয়ামী লীগই অপরাজনীতি করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

সরকারের মন্ত্রী ও নেতাদের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, টিকা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণের কোনো বিজ্ঞানসম্মত বাস্তবসম্মত ব্যবস্থাপনা সরকার তৈরি করতে পারেনি। উপরন্তু দুর্নীতির আশ্রয় গ্রহণ করে অন্যান্য উৎস থেকে টিকা প্রাপ্তির সম্ভাবনাকে বিনষ্ট করেছে তারা।

ফখরুল বলেন, বিএনপি মনে করে টিকা নিয়ে বিএনপি কোনো রাজনীতি করছে না। অপরাজনীতি করছে আওয়ামী লীগ সরকার। মিথ্যা ও ভুল তথ্য দিয়ে একদিকে জনগণকে প্রতারণা করছে অন্যদিকে জনগণকে চরম দুর্ভোগ ও ভোগান্তির মধ্যে ফেলেছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘সরকারের হিসাবেই দেখা যাচ্ছে ২ ডোজ টিকা পেয়েছেন মাত্র ৫২ লাখ মানুষ। প্রথম ডোজ পেয়েছে ১ কোটি ৫৩ লক্ষ। অথচ জনসংখ্যা প্রায় ১৮ কোটি। টিকা নিয়ে এই প্রতারণা অপরাধে শামিল।’

ফখরুল বলেন, অবিলম্বে টিকা সংগ্রহে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে সমগ্র জনগোষ্ঠীকে টিকা প্রদানের জন্য প্রয়োজনে মেগাপ্রজেক্ট স্থগিত করে হলেও সাম্ভাব্য সকল উৎস্য থেকে টিকা সংগ্রহ করতে হবে।’

একই সঙ্গে আন্তর্জাতিক মান অক্ষুন্ন রেখে দেশে টিকা উৎপাদনের ব্যবস্থা গ্রহণের আহবানও জানান তিনি।

লকডাউন কেনো ফলোপ্রসু হয়নি তা ব্যাখ্যা করে বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি বরাবরই বলে এসেছে ‘দিন আনে দিন খায়’ মানু্ষের খাদ্য নিরাপত্তা, নিম্ন আয়ের মানুষের কাছে ক্যাশ ট্রান্সফার করা সবচেয়ে জরুরি ছিলো। সরকার কর্ণপাত করেনি। সেই কারণে অপরিকল্পিত লকডাউন ফলপ্রসু হয়নি।’

বাংলাদেশে টিকা সংগ্রহে যুক্তরাষ্ট্রের প্রবাসী হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক চৌধুরী হাফিজ হাসান, অধ্যাপক মাসুদুল হাসান, অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ সাদেক এবং সাবেক ইউএন কর্মকর্তা মাহমুদ উদ সামস চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগের জন্য তাদের প্রতি দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

‘ডেঙ্গু পরিস্থিতিতে উদ্বেগ’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকার ও সিটি করপোরেশগুলোর ব্যর্থতার কারণে ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ: ভয়াবহ আকার নিচ্ছে। সিটি করপোরেশনগুলো এসিড মশা নিধনের বাস্তবসম্মত কোনো উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে।’

জনগণকে সম্পৃক্ত করে এডিস মশা নিধনের কার্য্করী ব্যবস্থা গ্রহণের দাবিও জানান বিএনপি মহাসচিব।

Tag :
আপলোডকারীর তথ্য

দুর্গাপূজার আনন্দে ধুনুচি নাচ আর বিয়ের প্রস্তুতিতে মিমি

লকডাউন তুলে দেওয়া আত্মঘাতী: ফখরুল

আপডেট সময় ০৩:৫৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১