ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর প্রতিমন্ত্রীর জোর ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বে থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে শিক্ষার্থীবান্ধব ৫টি উদ্যোগ নিয়েছে সরকার : মাহদী আমিন বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০ বসুন্ধরায় শিক্ষিত-সচ্ছল মানুষের বসবাস: মির্জা ফখরুল শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলছে: জাতিসংঘে চীনের দূত

ফের বিয়ে করেছেন অভিনেতা নিলয় আলমগীর

আকাশ বিনোদন ডেস্ক :

ছোট পর্দার অভিনেতা নিলয় আলমগীর আবারও বিয়ের পিঁড়িতে বসেছেন। গত ৭ জুলাই পারিবারিকভাবে তাসনুভা তাবাসসুম হৃদির সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি।

কনে ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থী।

বুধবার (১১ আগস্ট) দুপুরে বিয়ের বিষয়টি নিলয় নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে নিলয় বলেন, ‘গত বছর ফেসবুকে হৃদির সঙ্গে আমার পরিচয় হয়। এরপর আমাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। গত ৭ জুলাই পারিবারিকভাবে আমরা বিয়ে করেছি। তবে করোনার কারণে কোনো অনুষ্ঠান করতে পারিনি। আশা করছি পরিস্থিতি স্বাভাবিক হলে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করতে পারব। ’

নিলয়ের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি ২০১৬ সালের ৭ জানুয়ারি ভালোবেসে বিয়ে করেন মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখকে। কিন্তু তাদের সংসার বেশিদিন টেকেনি।

গুঞ্জন রয়েছে, শখও নতুন ঘর বেঁধেছেন। গাজীপুরের ছেলে ব্যবসায়ী রহমান জনের সঙ্গে ২০২০ সালের ১২ মে এক সময়কার এই জনপ্রিয় অভিনেত্রী বিয়ে করেছেন বলে শোনা গেছে।

২০০৯ সালে ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর শোবিজে যাত্রা শুরু হয় নিলয়ের। মাসুদ কায়নাত পরিচালিত ‘বেইলী রোড’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। তার সর্বশেষ সিনেমা ‘অল্প অল্প প্রেমের গল্প’ ২০১৪-তে মুক্তি পায়। তিনি চলচ্চিত্র ও নাটক ছাড়াও বিজ্ঞাপনেও নিয়মিত কাজ করে যাচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

ফের বিয়ে করেছেন অভিনেতা নিলয় আলমগীর

আপডেট সময় ১০:৫৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১