ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবদান নিয়ে বিতর্ক তুলে যারা অনৈক্য তৈরি করেছে ব্যর্থতার দায় তাদের: এবি পার্টি তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী আমরা ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি : মির্জা ফখরুল জুলাইয়ে দেশে এলো ৩৫ হাজার ৪০০ কোটি টাকার রেমিট্যান্স মার্কিন চুক্তির মাঝেই গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ডাক ইসরাইলের স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে জুলাইয়ের ভিত্তি রচিত হয় : পানিসম্পদমন্ত্রী বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে যাত্রাবাড়ীতে বিএনপির বিক্ষোভ

মানুষকে সচেতনে আমলাদের রাস্তায় নামানোর দাবি জাফরুল্লাহর

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা ভাইরাসের ভয়াবহতা রোধে মানুষকে সচেতন করতে আমলাদের রাস্তায় নামানোর দাবি করেছেন উদ্দেশ্য গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বুধবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর কাওরান বাজারে পেট্রবাংলার সামনে গণসচেতনতা ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সকল আমলাদে রাস্তায় নামান। তাদের সচেতনতার কাজে ব্যবহার করুন। তাদের বসিয়ে বসিয়ে আর কতদিন বেতন খাওয়াবেন।

তিনি আরো বলেন, করোনা পরিস্থিতি ক্রমেই ক্ষতির দিকে যাচ্ছে। মৃত্যুর হার যা প্রকাশিত হচ্ছে তা থেকে বেশি মৃত্যু হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে ডেঙ্গু। প্রতিদিন কয়েকশত লোক হাসপাতালে ভর্তি হচ্ছে। আজকে অনেক মানুষের মশারি নাই। হাসপাতালে রোগীদের মশারি দেওয়া হয় নাই। সরকার বক্তৃতা দিচ্ছে, মিথ্যাচার করছে, একে অপরকে দোষারোপ করছে। সরকারের প্রতি অনুরোধ এই সব বাগাড়ম্বর না করে, সত্য কথাটা বলেন।

গণটিকা কার্যক্রমে বিশৃঙ্খলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এইভাবে করোনার বিস্তার আরো বাড়ছে। স্কুল কলেজ খোলার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখলে শিক্ষার্থীরা মানুষকে সচেতন করতে পারতো। আপনাদের সবচেয়ে বড় ব্যর্থতা দেশের ৫০ শতাংশ মানুষ মাস্ক পরে না। যারা পরে তারাও মুখে লাগায় না, গলায় ঝুলিয়ে রাখে।

এ সময় আরো উপস্থিত ছিলেন গণস্বাস্থ্যের উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, জেএসডি কার্যকারী সভাপতি সা কা ম আনিছুর রহমান খান, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু,মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, গণফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, গণফোরামের ঢাকা মহানগর গণফোরামের সভাপতি আবু সাঈদ, ঢাকা মহানগর গণসংহতি আন্দোলন সমন্বয়ক মনির উদ্দিন পাপ্পু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মহানগর নেতা আলী আকবর খান, ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক রাশেদ খান, বাংলাদেশ কল্যান পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবদান নিয়ে বিতর্ক তুলে যারা অনৈক্য তৈরি করেছে ব্যর্থতার দায় তাদের: এবি পার্টি

মানুষকে সচেতনে আমলাদের রাস্তায় নামানোর দাবি জাফরুল্লাহর

আপডেট সময় ০৬:২১:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১