ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবদান নিয়ে বিতর্ক তুলে যারা অনৈক্য তৈরি করেছে ব্যর্থতার দায় তাদের: এবি পার্টি তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী আমরা ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি : মির্জা ফখরুল জুলাইয়ে দেশে এলো ৩৫ হাজার ৪০০ কোটি টাকার রেমিট্যান্স মার্কিন চুক্তির মাঝেই গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ডাক ইসরাইলের স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে জুলাইয়ের ভিত্তি রচিত হয় : পানিসম্পদমন্ত্রী বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে যাত্রাবাড়ীতে বিএনপির বিক্ষোভ

সরকার ভেন্টিলেশনে রয়েছে, খুলে দিলেই শেষ: গয়েশ্বর

আকাশ জাতীয় ডেস্ক:

বর্তমান সরকার বহু আগে থেকেই করোনায় আক্রান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, সরকার এখন ভেন্টিলেশনে রয়েছে, এই ভেন্টিলেশন খুলে দিলেই তারা পড়ে যাবে।

বুধবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে আর্তমানবতার সেবায় কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ থানা বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেন্টার উদ্বোধন ও সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর রায় বলেন, এই সরকারের বিরুদ্ধে কী আন্দোলন করব? আমি বললাম, এই সরকার ভেন্টিলেশনে রয়েছে। এই ভেন্টিলেশনটা খুলে গেলে সরকার আর থাকবে না। ওরা আতঙ্কে রয়েছে। ওদের প্রাপ্তির কোনো বিষয় নেই। ওদের হারানোর কিছু নেই। সর্বহারার হারানোর কিছু আছে? যদি আমাদের হারানোর থাকে হয়তো পরনের কাপড়টা হারানোর আছে, কিন্তু ওদের হারানোর কিছু নেই।

বিএনপির অন্যতম এই জ্যেষ্ঠ নেতা বলেন, রাজনীতিবিদদের বড় কাজ হচ্ছে জনসেবা। আর জনসেবার বৃহত্তর লক্ষ্যে রাজনৈতিক সহযোগিতার দরকার হয়। কিন্তু জনসেবা থেকে কোনো রাজনীতি জনগণ কখনই গ্রহণ করে না। জনগণের যে অধিকার সেই অধিকারের মধ্যে চিকিৎসা অধিকার মৌলিক অধিকার। জনগণের অধিকার খাদ্য মৌলিক অধিকার। শিক্ষা মৌলিক অধিকার।

কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণের সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন মাস্টার, কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবদান নিয়ে বিতর্ক তুলে যারা অনৈক্য তৈরি করেছে ব্যর্থতার দায় তাদের: এবি পার্টি

সরকার ভেন্টিলেশনে রয়েছে, খুলে দিলেই শেষ: গয়েশ্বর

আপডেট সময় ০৫:৩০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১