ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনসিপি নেতার বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও ছিনতাইয়ের অভিযোগ কর্ণফুলী নদী থেকে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবকের মাথায় ও পায়ে গুলি করে হত্যা অবদান নিয়ে বিতর্ক তুলে যারা অনৈক্য তৈরি করেছে ব্যর্থতার দায় তাদের: এবি পার্টি তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী আমরা ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি : মির্জা ফখরুল জুলাইয়ে দেশে এলো ৩৫ হাজার ৪০০ কোটি টাকার রেমিট্যান্স মার্কিন চুক্তির মাঝেই গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ডাক ইসরাইলের স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

টিকা নিয়ে সরকার নাটক করছে: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:

টিকা নিয়ে সরকার নাটক করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পনের পর সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন তিনি। বিএনপির চিকিৎসক সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ১০টায় রুহুল কবির রিজভী ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ ও মহাসচিব অধ্যাপক আব্দুস সালামকে সঙ্গে নিয়ে শের-ই বাংলা নগরে প্রয়াত জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পন করেন। পরে নেতারা ফাতেহা পাঠ করে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময়ে ড্যাবের ডা. শহিদ হাসান, জহিরুল ইসলাম শাকিল, মেহেদি হাসান, নিলুফা ইয়াসমীন প্রমূখ উপস্থিত ছিলেন।

রুহুল কবির রিজভী বলেন, আপনারা দেখেছেন, টিকা নিয়ে কত নাটক হয়েছে এবং কত নাটক হচ্ছে। মানুষের দৃষ্টিকে ভিন্নখাতে নেওয়ার জন্য সরকারের এমন কোনো প্রচেষ্টা নাই সেটা তারা করছেন না। প্রথমে সরকার বলছে, ৭ দিন গণটিকা দেয়া হবে, পরে বলছে, একদিন গণটিকা দেব। কিন্তু এটির কোনো বাস্তব ভিত্তি নেই। তারা (সরকার) যেটা বলবে তার উল্টোটাই হবে এবং উল্টোটা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে জেলা-উপজেলা পর্যায়ে করোনার কোনো চিকিৎসা নাই। না আছে আইসিইউ, অক্সিজেন সরবারহ, না আছে কোনো ঔষধপত্র।

তিনি বলেন, আজকে টিকা নিয়েও যে ভয়ংকর দুর্নীতি এই দুর্নীতি হচ্ছে শুধুমাত্র সরকারদলীয় লোকদের আঙ্গুল ফুলে কলাগাছ করানো।

অভিযোগ করে রিজভী আরও বলেন, একটা সিন্ডিকেট করোনা সংক্রান্ত সব কেনাকাটায় তারা (ক্ষমতাসীন) মাতব্বরী করছে এবং এই যে অনিয়ম-দুর্নীতি পঙ্কিলতার মধ্যে গোটা সিস্টেমটাকে সব হেলথ কেয়ার সিস্টেমটাকে আজকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই যে পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে মানুষ বিশেষ করে অসুস্থ মানুষ, আক্রান্ত মানুষ কী করে সেবা পাবে? স্বাস্থ্যখাতে প্রত্যেকটি কেনা-কাটায় ভয়ঙ্কর দুর্নীতির কথা আজ উচ্চারিত হচ্ছে। অথচ সরকার এই ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আপনারা জানেন যে, পৃথিবীর শীর্ষ ২৫টি করোনায় আক্রান্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২১তম। এই ধরনের একটি ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছে এই দেশে।

ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে সারাদেশে করোনা রোগীর পাশে দাঁড়াতে করোনা হেল্প সেন্টারের মাধ্যমে স্বাস্থ্য সেবা চালাচ্ছে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিকা নিয়ে সরকার নাটক করছে: রিজভী

আপডেট সময় ০১:১৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১