ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

পরিবারের সবাইকে অচেতন করে নববধুকে গণধর্ষণ

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বামী শ্বশুর ছিলেন হাসপাতালে। এই সুযোগে খাবারের সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে পরিবারের সবাইকে অচেতন করে এক নববধুকে (১৮) গণধর্ষণ করা হয়েছে। ধর্ষিতা গৃহবধুর দায়ের করা মামলায় বুধবার রাতে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। ঘটনাটি বরিশাল জেলার উজিরপুর উপজেলার পূর্ব মুন্ডুপাশা গ্রামের।

জানা গেছে, বুধবার রাতে ধর্ষিতা নববধু বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে একই এলাকার আজিজ খানের পুত্র খলিলুর রহমান (৩৫) ও মোশারেফ খানের পুত্র শাহীন খানকে (২৮) গ্রেপ্তার করেছে।

উজিরপুর মডেল থানার এসআই তৌহিদুল ইসলাম মামলার বরাত দিয়ে জানান, গ্রেফতারকৃত দুজন গত ১৮ই সেপ্টেম্বর রাতে একই গ্রামের এক রিকসা চালকের তিন সদস্যর পরিবারের সবাইকে দুধের সঙ্গে চেতনানাশক দ্রব্য খাইয়ে অচেতন করে। পরে ওই গৃহবধুকে অচেতন অবস্থায় ঘর থেকে তুলে বাড়ির পাশের একটি বাগানে নিয়ে গণধর্ষণ করা হয়।

ঘটনার পর থেকে নববধু (১৮), তার স্বামী (২২) ও শ্বশুর (৪৫) উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার রাতে সুস্থ হয়ে নববধু বাদি হয়ে খলিলুর রহমান ও শাহীন খানকে আসামি করে উজিরপুর মডেল থানার একটি মামলা দায়ের করেন। থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন জানান, ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে বৃহস্পতিবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। আর গ্রেপ্তারকৃত দুজনকে ওইদিন দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

পরিবারের সবাইকে অচেতন করে নববধুকে গণধর্ষণ

আপডেট সময় ১০:০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭