ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘পুরোনো সংবিধানের কথা বললে হাসিনাকেই প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন দলীয় হবে কি না, সিদ্ধান্ত সংসদে: ইসি আনোয়ারুল ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ে ইসরাইলের হামলা খামেনি হত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ, ইসরাইলি পতাকায় আগুন বাংলাদেশের জনগণের খাদ্য জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র’ ইসরায়েলকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি হিজবুল্লাহর ১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে উদ্যোক্তাদের বিশেষ ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন শিক্ষার্থীসহ যারা, জানালেন মন্ত্রী

তুরাগ নদে গোসল করতে নেমে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের টঙ্গীর দেওড়া এলাকায় তুরাগ নদে গোসল করতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ভাদাম এলাকার প্রত্যাশা ব্রিজসংলগ্ন তুরাগ নদ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলো-বড় দেওড়া এলাকার হাসান মিয়ার ছেলে হাসনাত (১২) ও একই এলাকার ওমর আলীর ছেলে তামজিদ (১০)। নিহত হাসনাত টঙ্গীর দেওড়া এলাকার হাজী মোহাম্মদ আলী মডেল স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং তামজিদ চেরাগআলীর কাজু খান মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র।ৎ

নিহতের স্বজনরা জানান, বুধবার দুপুরে বাসা থেকে বের হয়ে দুই শিক্ষার্থী আর বাসায় ফেরেনি। বিকালে থেকেই তাদের স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুজি করেও সন্ধান না পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশকে অবগত করলে পুলিশ অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে নদে গোসল করতে যাওয়ার তথ্য পেয়ে পুলিশ বৃহস্পতিবার ভোরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। পরে ডুবুরি দল প্রত্যাশা ব্রিজ সংলগ্ন তুরাগ নদ থেকে প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

টঙ্গী নৌফাঁড়ির ইনচার্জ মো. ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তুরাগ নদ থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তুরাগ নদে গোসল করতে নেমে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় ১০:৫৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১