ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ী হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ হবে : চিফ প্রসিকিউটর বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে: হাসনাত আবদুল্লাহ এনসিপি নেতার বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও ছিনতাইয়ের অভিযোগ কর্ণফুলী নদী থেকে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবকের মাথায় ও পায়ে গুলি করে হত্যা অবদান নিয়ে বিতর্ক তুলে যারা অনৈক্য তৈরি করেছে ব্যর্থতার দায় তাদের: এবি পার্টি তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে ঢাকা মহানগর বিএনপির আহ্‌বায়ক কমিটি : মির্জা ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার আশা প্রকাশ করে বলেছেন, ঢাকা মহানগর বিএনপির আহ্‌বায়ক কমিটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। পাশাপাশি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্যও কাজ করবে কমিটি।

গতকাল সোমবার ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখার কমিটি বিলুপ্ত করে নতুন আহ্‌বায়ক কমিটি ঘোষণা করে বিএনপি। দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামকে আহ্‌বায়ক করে দক্ষিণ শাখায় ৪৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। অন্যদিকে চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমানকে উত্তরের আহ্‌বায়ক করে ৪৭ সদস্যের কমিটি করা হয়েছে। দক্ষিণের সদস্যসচিব রফিকুল আলম মজনু এবং উত্তরে আমিনুল হক। রফিকুল আলম মজনু মহানগরী দক্ষিণ যুবদলের সভাপতি এবং আমিনুল হক বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক।

গতকাল বিকালে দলের কেন্দ্রীয় দফতরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা মহানগরীর এ দুই কমিটি অনুমোদন করেছেন।

সর্বশেষ ২০১৭ সালের ১৮ এপ্রিল হাবিব-উন-নবী খান সোহেল সভাপতি ও কাজী আবুল বাশারকে সাধারণ সম্পাদক করে দক্ষিণ এবং এম এ কাইয়ুম সভাপতি ও আহসানউল্লাহ হাসানকে সাধারণ সম্পাদক করে উত্তরের কমিটি করা হয়েছিল। গত বছর হাসান করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে এ দায়িত্ব পান আবদুল আলিম নকী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান

গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে ঢাকা মহানগর বিএনপির আহ্‌বায়ক কমিটি : মির্জা ফখরুল

আপডেট সময় ০১:২৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১