ঢাকা ১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রেমিটেন্স কমেছে ৩৯ শতাংশ

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাসের প্রভাব পড়েছে প্রবাসী আয়েও। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিটেন্স কমেছে ৩৯ শতাংশ।

গেলো মাসে ১৮৭ কোটি ১৫ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। ২০২০-২১ অর্থবছরের জুলাইয়ে পাঠিয়েছিলেন ২৫৯ কোটি ৮২ লাখ ডলার।

সোমবার (২ আগস্ট) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সদ্য সমাপ্ত অর্থবছরের শেষ মাস জুনে দেশে ১৯৪ কোটি ৮১ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। মে মাসে দেশে এসেছে ২১৭ কোটি ডলারের রেমিটেন্স। এপ্রিলে ২০৬ কোটি ৬৪ লাখ ডলার, মার্চে ১৯১ কোটি ৯৮ লাখ ডলার, ফেব্রুয়ারিতে এসেছে ১৭৮ কোটি ৬০ লাখ এবং জানুয়ারি মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৯৬ কোটি ৯১ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, অতীতের মতো এবারও ঈদের আগে রেমিটেন্সের ঊর্ধ্বগতি ছিল। তবে ঈদের পরে একটু কমেছে। ফের রেমিটেন্স প্রবাহ আগের ধারায় ফিরবে বলে আশা করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রেমিটেন্স কমেছে ৩৯ শতাংশ

আপডেট সময় ১০:৪৯:২২ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১