ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান

পিএসজি তারকার সঙ্গে ইসরাইলিদের এ কেমন আচরণ!

আকাশ স্পোর্টস ডেস্ক:

নেইমার ও এমবাপ্পেকে ছাড়া মাঠে নেমে পরাজয়ের তেতো স্বাদ নিয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। শুধু পরাজয়ই নয়, ফ্রেঞ্চ সুপারকাপের শিরোপাও হাতছাড়া হলো মরিসিও পচেত্তিনোর দলের।

লিলের কাছে রোববার ফ্রেঞ্চ সুপারকাপে ১-০ গোলে হেরে গেছে পিএসজি। তাতে ৮ বছর পর শিরোপা পিএসজির ঘরে উঠল না।

তবে এমন শিরোপা হারানোর দিনেও আলোচনায় এসেছে অন্য একটি ইস্যু। ম্যাচটি অনুষ্ঠিত হয় ইসরাইলের তেলআবিবে ব্লুমফিল্ড স্টেডিয়ামে।

ম্যাচটি অবশ্য ফ্রান্সে হওয়ার কথা ছিল। কিন্তু ইসরাইলের কোটিপতি সিলভান অ্যাডামসের অর্থায়নে হওয়া ম্যাচটি পরে তেলআবিবে নিয়ে যাওয়া হয়। যেখানে গ্যালারিতে ২৭ হাজার ৫০০ দর্শক উপস্থিত ছিলেন। আর অসংখ্য ইসরাইলি দর্শকরা ম্যাচটিতে বিতর্ক ছড়িয়েছে।

ম্যাচে পিএসজির মরক্কান রাইটব্যাক আশরাফ হাকিমি যখনই বলে পা ছুঁয়েছেন ইসরাইলি দর্শকরা গ্যালারি থেকে দুয়ো দিয়েছেন নানাভাবে তাকে হেয় করার চেষ্টা করেছেন তারা। ইচ্ছেমতোবাঁশি বাজিয়ে, কটাক্ষ করে হাকিমির মনসংযোগ নষ্ট করেছেন।

আশরাফ হাকিমির সঙ্গে ইসরাইলি দর্শকদের এমন আচরণের পেছনে সম্প্রতি ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর আগ্রাসনের ঘটনায় জড়িত বলে ধারণা অনেকের।

গত মে মাসে ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে হাকিমি টুইট করেছিলেন, ‘ফিলিস্তিনকে স্বাধীনতা দাও!’ বিষয়টি ইসরাইলিদের পছন্দ হয়নি। আর তা মনেও রেখেছেন তারা।

ম্যাচে শুধু হাকিমিই মুসলিম খেলোয়াড় ছিলেন না। লিলের হয়ে মাঠ মাতিয়েছেন তুরস্কের স্ট্রাইকার বুরাক ইলমাজ। কিন্তু তাকে ইসরাইলি সমর্থকদের দুয়ো শুনতে হয়নি।

যে কারণে হাকিমির বিষয়টি ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ ইস্যুতে জড়িত বলেই ধারণা করা হচ্ছে।

সঙ্গত এই মৌসুমে ৬ কোটি ইউরোতে ইন্টার মিলান থেকে পিএসজিতে ভিড়েছেন রাইটব্যাক আশরাফ হাকিমি। প্রথমে একটি প্রীতিম্যাচ খেলার পর পরই করোনায় আক্রান্ত হন। বেশ কয়েকটি ম্যাচ থেকে ছিটকে পড়েন। সুস্থ হয়ে ফের দলে ফিরেছেন এই মরক্কান তারকা।

এদিকে ফরাসি ফুটবল মৌসুম শুরু হতে যাচ্ছে শিগগিরই। আগামী শনিবার থেকেই পর্দা উঠবে ফরাসি লিগের। ৮ আগস্ট পিএসজি লিগের প্রথম ম্যাচ খেলবে ত্রয়ার মাঠে, লিলও সেদিন লিগ শুরু করবে মেৎসের মাঠে ম্যাচ দিয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’

পিএসজি তারকার সঙ্গে ইসরাইলিদের এ কেমন আচরণ!

আপডেট সময় ০৭:৩২:০১ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১