ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

‘কঠোর লকডাউনে’ পুঁজিবাজারের লেনদেন সাড়ে ২২শ কোটি টাকা ছাড়ালো

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সরকার ঘোষিত ‘কঠোর লকডাউনের’ মধ্যে সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (২ আগস্ট) পুঁজিবাজারে সূচকের বড় উত্থান হয়েছে। এদিন পুঁজিবাজারের লেনদেন সাড়ে ২২শ কোটি টাকা ছাড়িয়েছে।

এর মধ্যে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুই হাজার ১৮৭ কোটি টাকা এবং অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭৩ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৮১ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরীয়াহ সূচক ১১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৪১২ ও ২৩৪৪ পয়েন্টে অবস্থান করছে।

সোমবার ডিএসইতে দুই হাজার ১৮৭ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে ৮১৯ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে এক হাজার ৩৬৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

সোমবার ডিএসইতে ৩৭৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩২টি কোম্পানি কমেছে ১১৮টি এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

সোমবার লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- বেক্সিমকো লিমিটেড, সাইফ পাওয়ার, অরিয়ন ফার্মা, জিপিএইচ ইস্পাত, ফুওয়াং সিরামিক, এসএস স্টিল, সিলকো ফার্মা, আলিফ ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স ও ফার ক্যামিকেল।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৮৫৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩২৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৩১টির, কমেছে ৬৯টি এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির কোম্পানির শেয়ার দর।

সোমবার সিএসইতে ৭৩ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ২৮ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৪৫ কোটি ৫০ লাখ টাকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

‘কঠোর লকডাউনে’ পুঁজিবাজারের লেনদেন সাড়ে ২২শ কোটি টাকা ছাড়ালো

আপডেট সময় ০৬:৪৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১