ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চার তলার কার্নিশ থেকে কিশোরীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর ভাটারা এলাকার একটি চার তলা ভবনের কার্নিশে ঝুলে থাকা অবস্থায় এক কিশোরীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। স্থানীয়দের দাবি, ওই ভবনে চুরি করতে উঠেছিলেন ওই কিশোরী। পরে তাকে বেঁধে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধারে করে ফায়ার সার্ভিস।

রবিবার রাত ৮টার দিকে বিষয়টি জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন। তিনি জানান, সাতটা ৪০ মিনিটের দিকে কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন বলেন, ভাটারায় ভবনের বাইরে আটকেপড়া মেয়েটিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করেছেন।

এ বিষয়ে ভাটার থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল হক বলেন, একটি ভবনের চার তলা থেকে এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস উদ্ধার করে তার মায়ের জিম্মায় দিয়েছে। এখন ভাটারা থানায় ওই কিশোরীকে আনা হবে। সে কেন ওখানে উঠেছে বিস্তারিত জিজ্ঞাসাবাদের পর জিডি করে তাকে ছেড়ে দেওয়া হবে।

ভবন মালিকের ছেলে সাজিদ হোসেন জানান, ওই কিশোরী তাদের বাসার সামনে থাকেন। তবে ভবনের বাইরের দিক থেকে তিনি কেন ও কীভাবে চারতলা পর্যন্ত উঠে গেলেন তা বোঝা যাচ্ছে না। পরে কিশোরীকে উদ্ধারের জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেওয়া হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে তাকে উদ্ধার করে নিয়ে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চার তলার কার্নিশ থেকে কিশোরীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

আপডেট সময় ০৯:২২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১