ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিয়ে করলেন অভিনেত্রী প্রসূন আজাদ

আকাশ বিনোদন ডেস্ক :

ছোট ও বড় পর্দার অভিনেত্রী প্রসূন আজাদ বিয়ে করেছেন। শুক্রবার (৩০ জুলাই) প্রেমিক ফারহানের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। পাত্র পেশায় একজন ব্যবসায়ী।

লকডাউনের কারণে প্রসূন-ফারহানের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে আলাদা স্থান থেকে। ফারহান ছিলেন টিকাটুলি মসজিদে আর প্রসূন কনে সেজে ছিলেন নিজের মালিবাগের বাসায়। ভিডিওকলে দু’জন যুক্ত ছিলেন।

বিয়ের কার্যক্রম আলাদা হওয়ার পর ফারহানের বাসায় ঘরোয়া আয়োজনে প্রসূনকে বরণ করে নেওয়া হয়। যেখানে দু’পক্ষের পরিবার ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে প্রসূন আজাদ বলেন, করোনার কারণে পরিবারের সদস্যরা কোনো লোকসমাগম করতে চাননি। বাবা ও কাজী আমার অংশটি শেষ করে মসজিদে যান। সেখানেই ফারহান রেজিস্ট্রিতে স্বাক্ষর করে। এরপর আমাকে নিয়ে যায় ফারহানের বাসায়।

বিয়ের আগে ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত হয় প্রসূনের গায়ে হলুদের অনুষ্ঠান। গত ১২ জুন প্রসূন ও ফারহান বাগদান সারেন। এরপর গত ২৩ জুলাই তাদের বিয়ের দিন ধার্য করা হলেও লকডাউনের কারণে তা পিছিয়ে যায়।

এর আগে ২০১৬ সালে অস্ট্রেলিয়াপ্রবাসী মোহাইমিন সানের সঙ্গে ঘর বেঁধেছিলেন এই অভিনেত্রী। তবে দুই বছরের মাথায় তাদের বিচ্ছেদ হয়ে যায়।

২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হয়ে শোবিজে যাত্রা শুরু করেন প্রসূন আজাদ। প্রসূন আজাদ ‘অচেনা হৃদয়’, ‘সর্বনাশা ইয়াবা’ ও ‘মৃত্যুপুরী’ সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করেছেন। ‘মৃত্যুপুরী’ ছাড়া বাকি দুইটি সিনেমা মুক্তি পেয়েছে। বর্তমানে সিনেমা থেকে দূরে থাকলেও মাঝে মাঝে ছোট পর্দায় অভিনয় করতে দেখা যায় প্রসূনকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিয়ে করলেন অভিনেত্রী প্রসূন আজাদ

আপডেট সময় ১০:৫০:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১