ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী সাংবাদিক পেটানো ৪ নেতাকর্মীকে বহিষ্কার করল জামায়াত খাগড়াছড়িতে পৃথক গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত নিষিদ্ধ সংগঠনকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, প্রতিহত করা হবে: নবীউল্লাহ নবী একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া বাজেট প্রণয়ন করেন আমলারা, এমপিদের ভূমিকা গলাবাজি: জামায়াত এমপি ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’:স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশের গুণী মানুষদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান মঈন খানের মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারালেন আইনজীবী

শ্রীলংকার বিশ্বকাপ নিশ্চিত হওয়ায় থারাঙ্গার স্বস্তি

আকাশ স্পোর্টস ডেস্ক:
মঙ্গলবার রাতে প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের কাছে ওয়েস্ট ইন্ডিজের সাত উইকেটে পরাজয়ের পর ২০১৯ বিশ্বকাপে নিজ দলের সরাসরি খেলা নিশ্চিত হওয়ায় যেন হাফ ছেড়ে বাঁচলেন শ্রীলংকান অধিনায়ক উপুল থারাঙ্গা। কেননা লংকান দলের সরাসরি বিশ্বকাপ খেলার রেকর্ড অব্যাহত থাকল।
আগামী ৩০ সেপ্টেম্বর সময় সীমার মধ্যে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ আট দল ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। বর্তমানে ৮৬ পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের অষ্টম স্থানে রয়েছে শ্রীলংকা। আর ৭৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। সুতরাং ইংল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ওয়ানডে সিরিজের বাকি চার ম্যাচ জিতলেও আর সরাসরি বিশ্বকাপ খেলতে পারছেনা ক্যারিবীয়রা।
পক্ষান্তরে লংকানদের সরাসরি অংশ গ্রহণ নিশ্চিত হয়ে গেছে। ১৯৯৬ বিশ্বকাপ জয়ী এবং ২০০৭ ও ২০১১ ফাইনালিস্ট শ্রীলংকা আট নম্বর দল হিসেবে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে এখন সরাসরি বিশ্বকাপ খেলবে। ম্যানচেস্টারে ইংল্যান্ডের জয়ের পরপরই আইসিসির নিজস্ব ওয়েবসাইটকে শ্রীলংকার ওয়ানডে অধিনায়ক থারাঙ্গা বলেন, ‘এখানে গোপন করার কিছু নেই যে, আমরা অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তবে খারাপ সময়েও আমাদের উপর আস্থা রাখায় আমি ভক্তদের ধন্যবাদ দিতে চাই।’
তিনি আরো বলেন, ‘আইসিসি ইভেন্টে সব সময়ই শ্রীলংকা ক্রিকেটে যাদুকরী কিছু করে থাকে এবং আমি আবারো সেটা প্রমাণের অপেক্ষায় আছি। বিশ্বকাপ পর্যন্ত আমাদের পরিষ্কার কিছু পরিকল্পনা আছে এবং প্রতিটি পদক্ষেপ অর্জনে আমরা কঠোর পরিশ্রম করবো। আমি জানি শিগগিরই আপনারা আরো একবার শ্রীলংকার বিশেষ ব্রান্ডের ক্রিকেট দেখবেন।’
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী

শ্রীলংকার বিশ্বকাপ নিশ্চিত হওয়ায় থারাঙ্গার স্বস্তি

আপডেট সময় ১২:১২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭