ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘বর্তমানে ১০ লাখ বাংলাদেশি অনলাইনে কাজ করে’

অাকাশ আইসিটি ডেস্ক:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, বর্তমানে ১০ লাখ বাংলাদেশি অনলাইনে কাজ করে এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রতিবেদন অনুসারে বাংলাদেশ অনলাইন কর্মীর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে।

এছাড়া ২০২১ সালের মধ্যে দেশের শতভাগ মানুষকে ইন্টারনেট সংযোগের আওতায় নিয়ে আসা হবে।স্থানীয় সময় বুধবার নিউইয়র্কের ওয়ারথনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক আয়োজিত ইমপেক্ট সামিটের প্যানেল আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী জুনাইদ এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আগামী ৩ বছরে আইসিটি খাতে ২০ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করতে আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে। এ জন্য আমরা ২৮টি হাই-টেক পার্ক নির্মাণ করছি। পাশাপাশি সকল সরকারি সেবার ৪০ শতাংশ আমরা ডিজিটাল উপায়ে প্রদান করছি এবং ২০২১ সালের মধ্যে ৯০ ভাগ সরকারি সেবা ডিজিটাল উপায়ে প্রদানের জন্য আমরা কাজ করে চলেছি।

তাই, ডিজিটাল বংলাদেশ গড়ে তুলতে সকলের জন্য ইন্টারনেট সংযোগ প্রদান আমাদের অন্যতম এজেন্ডা। এ লক্ষ্যে নানামুখী প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমরা ২০২১ সালের মধ্যে শতভাগ মানুষকে ইন্টারনেট সংযোগের আওতায় নিয়ে আসব।

পলক আরও বলেন, আমাদের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার মাধ্যমে মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠার জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে রূপকল্প ২০২১ ঘোষণা করেছেন, তা বাস্তবায়নে আমরা ৪টি মূল লক্ষ্য নির্ধারণ করেছি। মানব সম্পদ উন্নয়ন, সবার জন্য ইন্টারনেট, ই-গভার্নেন্স প্রতিষ্ঠা ও শিল্পের উন্নয়ন। ফলে সবাইকে ইন্টারনেট সংযোগের আওতায় নিয়ে আসতে বিগত আট বছরে আমরা অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছি।

এছাড়া বিগত ৩ বছরে সকল সরকারি অফিসকে ইন্ট্রা-নেটওয়ার্ক এর আওতায় নিয়ে আসা হয়েছে এবং বর্তমানে ইনফো সরকার-৩ ও কানেকটেড বাংলাদেশ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আমরা সারাদেশকে ইন্টারনেট সংযোগের আওতায় নিয়ে আসতে কাজ করছি। এ সকল কর্মকান্ড বাস্তবায়নে আমরা মোবাইল ফোন অপারেটর, এনটিটিএন ও আইএসপিসহ সবাইকে পিপিপি মডেলের আওতায় নিয়ে

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বর্তমানে ১০ লাখ বাংলাদেশি অনলাইনে কাজ করে’

আপডেট সময় ১১:৩৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭