ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

জয়ের নেতৃত্বের অপেক্ষায় আগামীর বাংলাদেশ: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, তথ্য প্রযুক্তিকে পাথেয় করে একটি সমৃদ্ধ স্বদেশ বিনির্মাণে নিরন্তর কাজ করছেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি কোটি কোটি তরুণের স্বপ্ন সারথী, ডিজিটাল বাংলাদেশ গড়ার নেপথ্যের কারিগর।

আগামীর বাংলাদেশ তার নেতৃত্বের জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করছে।

মুরাদ হাসান বলেন, তরুণদেরকে তথ্য-প্রযুক্তির বিপ্লবের মাধ্যমে কর্মসংস্থান, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে দেশের অগ্রগতির ভিত রচনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন জাতির জনক বঙ্গবন্ধুর এই দৌহিত্র। বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্নের ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীকে তিনি সর্বোতভাবে সহযোগিতা করে যাচ্ছেন। তার চিন্তা ও কর্মধারা দেশে বিদেশে প্রশংসিত হচ্ছে, যা বাংলাদেশকে মর্যাদার আসনে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।

মঙ্গলবার রাতে সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন উপলক্ষে জামালপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশের স্বপ্নযাত্রায় সজীব ওয়াজেদ জয়; আমাদের প্রত্যাশা ও সম্ভাবনা’ শীর্ষক ভার্চ্যুয়াল আলোচনা সভায় এ কথা বলেন প্রতিমন্ত্রী।

সভায় প্রধান অতিথির ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. বাকী বিল্লাহর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

জয়ের নেতৃত্বের অপেক্ষায় আগামীর বাংলাদেশ: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৪:৪৬:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১