ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পাকিস্তানের বিপক্ষে শ্রীলংকার টেস্ট দলে ফিরলেন সিলভা, লাকমাল

আকাশ স্পোর্টস ডেস্ক:
পাকিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য শ্রীলংকা দলে ডাকা হয়েছে ব্যাটসম্যান কৌশাল সিলভাকে। চলতি বছর জানুয়ারিতে সর্বশেষ লংকানদের হয়ে টেস্ট খেলেছেন সিলভা। এছাড়া ইনজুরির কারণে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে খেলতে না পারা সুরাঙ্গা লাকমালও ঘোষিত ১৫ সদস্যের দলে ফিরেছেন।
প্রায় এক মাস আগে ভারতের বিপক্ষে সর্বশেষ খেলা তৃতীয় টেস্টের দল থেকে পাঁচজন খেলোয়াড় বাড় পড়েছেন যার মধ্যে উপল থারাঙ্গাও রয়েছেন। টেস্ট ক্রিকেট থেকে বর্তমানে ছয় মাসের স্বেচ্ছা বিরতিতে রয়েছেন থারাঙ্গা। বাদ পড়া অন্যরা হলেন ধনঞ্জয় ডি সিলভা, মালিন্ডা পুষ্পকুমারা, লাহিরু কুমারা ও দুশমান্থা চামিরা। যদিও স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে স্কোয়াডে রয়েছেন ধনঞ্জয় ও কুমারা। থারাঙ্গার অনুপস্থিতিতে দিমুথ করুনারত্নের সঙ্গে ইনিংস সূচনা করতে পারেন কৌশাল।
এবারের দলটিতে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন ২২ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান সাধিরা সামারাভিক্রামা ও ডান-হাতি ব্যাটসম্যান রোশেন সিলভা। কাঁধ ইনজুরির কারনে প্রথম টেস্টে খেলতে পারছেন না অভিজ্ঞ এ্যাঞ্জেলো ম্যাথুস। সে কারণেই রোশেনকে দলভুক্ত করা হয়েছে। সামারাভিক্রামা ৪৭.০৪ গড়ে ৬টি সেঞ্চুরিসহ প্রথম শ্রেণীর ক্রিকেটে ২০৭০ রান করেছেন। এর মধ্যে আরো রয়েছে ১১টি হাফ সেঞ্চুরি। কোল্টস ক্রিকেট ক্লাবের হয়ে তিনি প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে থাকেন। ২০১৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি লংকানদের হয়ে ইনিংস ওপেন করেছিলেন। ঐ আসরে চারটি হাফ-সেঞ্চুরিসহ তিনি ৬ ম্যাচে শ্রীলংকার হয়ে সর্বোচ্চ ২৬৫ রান করেছিলেন। অন্যদিকে ২৮ বছর বয়সী রোশেন প্রথম শ্রেণীর ক্রিকেটে একজন অভিজ্ঞ ব্যাটসম্যান। এ পর্যন্ত ৪৮.১৯ গড়ে ১৮টি সেঞ্চুরি ও ২৬টি হাফ-সেঞ্চুরিসহ তিনি ৬ হাজারেরও বেশী রান সংগ্রহ করেছেন।
দলের নেতৃত্বে যথারীতি থাকছেন দিনেশ চান্ডিমাল। অন্যদিকে নতুন সহ-অধিনায়ক মনোনীত হয়েছেন লাহিরু থিরিমান্নে। আগামী ২৮ সেপ্টেম্বর আবু ধাবীর শেখ জায়েদ স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। দ্বিতীয় টেস্ট দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৬ অক্টোবর থেকে মাঠে গড়াবে। এরপর রয়েছে পাঁচ ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি২০ সিরিজ।
শ্রীলংকা স্কোয়াড : দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে (সহ-অধিনায়ক), দিমুথ করুনারত্নে, কৌশাল সিলভা, কুশাল মেন্ডিস, সাধিরা সামারাভিক্রামা, রোশেন সিলভা, নিরোশান ডিকবেলা (উইকেটরক্ষক), রাঙ্গানা হেরাথ, লক্ষণ সান্দাকান, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমাল, নুয়ান প্রদীপ, বিশ্ব ফার্নান্দো ও লাহিরু গামাগে। স্ট্যান্ডবাই : ধনঞ্জয় ডি সিলভা, জেফরি ভানডারসে, আকিলা ধনঞ্জয়, লাহিরু কুমারা, ডাসুন শাঙ্কা।
এএফপি।
Tag :
আপলোডকারীর তথ্য

পাকিস্তানের বিপক্ষে শ্রীলংকার টেস্ট দলে ফিরলেন সিলভা, লাকমাল

আপডেট সময় ১১:২৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭