ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দুই বছর পর অভিনয়ে ফিরলেন সালমান মুক্তাদির

অাকাশ বিনোদন ডেস্ক:

ইউটিউব তারকা সালমান মুক্তাদির এখন নিয়মিত নাটকে অভিনয় করেন না। তিনি ব্যস্ত ইউটিউব কনটেন্ট এবং নাটক নির্মাণ নিয়ে। নতুন খবর হচ্ছে, দুই বছর পর আবারও ছোটপর্দার অভিনয়ে ফিরলেন তিনি। সালমান অভিনীত নতুন এই নাটকের নাম ‘অনুরূপা’।

অনুরূপা লিখেছেন মাসুম শাহরিয়ার। পরিচালনা করছেন অমিতাভ আহমেদ রানা। এতে আরও অভিনয় করেছেন কচি খন্দকার, শবনম ফারিয়া, সিয়াম আহমেদ, সাজু মুনতাসির প্রমুখ। চ্যানেল আইতে আগামী ২২ সেপ্টেম্বর রাতে প্রচার হবে এটি।

এর আগে মাস্তি আনলিমিডেট নাটকে নায়লা নাঈমের সঙ্গে ‘জান ও বেবি’ গানে অভিনয় করে আলোচনায় এসেছিলেন সালমান। এরপর তিনি নির্দেশনায় কাজ করেছেন। গেল ঈদে তার নির্মিত ‘প্রেম মোহাব্বত ভালোবাসা’ নামের একটি টেলিছবি প্রচার হয়েছে।

অনুরূপা নাটকটি নিয়ে সালমান বলেন, ‘নাটকের প্রযোজক সাজু মুনতাসির। তিনিও এই নাটকে অভিনয় করছেন। মূলত তার ডাকেই কাজটি করছি। আজ সোমবারও রাজধানীর উত্তরার একটি শুটিংবাড়িতে এর নির্মাণ কাজ চলছে।’

ইউটিউবে আছে সালমানের দুটি চ্যানেল। একটির নাম ‘সালমান দ্য ব্রাউন ফিশ’, আরেকটি ‘সালমান দ্য পুটি মাছ’। পাশাপাশি সালমান চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলের কনসালটেন্ট হিসেবে কাজ করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসার চালাতে মা চাটনি বিক্রি করতেন: সোনালি কুলকার্নি

দুই বছর পর অভিনয়ে ফিরলেন সালমান মুক্তাদির

আপডেট সময় ১১:১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭