ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

‘আল্লাহর কাছে প্রার্থনা করেছি তিনি যেন এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন’

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আল্লাহতায়ালার কাছে আমরা প্রার্থনা করেছি আল্লাহতায়ালা যেন এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। এ দেশের মানুষের ১৯৭১ সালের যে চেতনা, একটি সঠিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা, তা করতে যেন তিনি সুযোগ করে দেন।

ঈদুল আজহার দিনে বুধবার শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া ও মোনাজাত শেষে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

এরপর বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপির সভাপতি হাবিব-উন নবী খান সোহেল-এর নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে যুবদলের কেন্দ্রীয় কমিটি, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল-এর নেতৃত্বে স্বেচ্ছাসেবকদল জিয়ার মাজারে শ্রদ্ধা জানায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

‘আল্লাহর কাছে প্রার্থনা করেছি তিনি যেন এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন’

আপডেট সময় ০৩:৪৩:১১ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১