ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

করোনা আক্রান্ত মুশফিকের মা-বাবা

আকাশ স্পোর্টস ডেস্ক:

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাটিংয়ে নেমে ১১ রান করার পর আঙুলে চোট পান মুশফিকুর রহিম। এই চোটের কারণে এরপর আর ব্যাটিং এবং ফিল্ডিং করতে পারেননি তিনি। সিরিজের একমাত্র সেই টেস্টে ২২০ রানে জয় পায় বাংলাদেশ দল।

ওয়ানডে সিরিজ শুরুর আগে বুধবার জিম্বাবুয়ের নির্বাচিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছেন তামিম-সাকিবরা। প্রস্তুতি ম্যাচে খেলার কথা ছিল মুশফিকুর রহিমের।

শুক্রবার থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগেই দেশে ফিরে আসছেন মুশফিক।

জানা যায়, মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মুশফিকুর রহিমের বাবা-মা। অসুস্থ বাবা-মায়ের পাশে থাকতেই আজ রাতে জিম্বাবুয়ে সফর থেকে হঠাৎ দেশে ফিরে আসছেন মুশফিক।

বাবা-মা করোনা আক্রান্ত হওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার খেলা হচ্ছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

করোনা আক্রান্ত মুশফিকের মা-বাবা

আপডেট সময় ০৭:২০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১