ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

প্রায় ৪ মাস পর প্রকাশ্যে রিজভী

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপি নেতাদের মধ্যে রুহুল কবির রিজভী সাহসী ও দৃঢ়চেতা হিসেবে সব মহলে পরিচিত। ধর-পাকড়, মামলা-হামলা ও হুলিয়া মাথায় নিয়েও রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাওয়ার সুনাম রয়েছে তার। করোনা পরিস্থিতিতে সারাদেশে স্বশরীরে উপস্থিত থেকে ত্রাণসামগ্রী পেৌছে দিয়েছেন দুস্থদের ঘরে ঘরে।

পরে করোনায় আক্রান্ত হন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব। দীর্ঘদিন করোনায় ভোগেন এই নেতা।

শারীরিকভাবে অসুস্থ হয়ে চলতি বছরের এপ্রিল মাসে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর থেকে টানা প্রায় চার মাস তিনি রাজনৈতিক কর্মসূচি থেকে দূরে ছিলেন।

এমনকি এই সময়ের মধ্যে তাকে প্রকাশ্যে কোথাও দেখা যায়নি। মূলত হাসপাতাল আর বাসাতেই সময় কেটেছে তার।

অবশেষে প্রায় চার মাস পর বিএনপির এই জ্যেষ্ঠ নেতাকে প্রকাশ্যে দেখা গেছে।

জানা গেছে, সরকারবিরোধী আন্দোলন চলাকালে নিহত মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবক যুগ্ম সাধারণ সম্পাদক এসএম ছানাউল্লাহ ছানার মেয়ের বিয়েতে আলমারি উপহার দিয়েছে বিএনপি।

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মহানগর পশ্চিমের সাবেক ছাত্রদল নেতাদের উদ্যোগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার আদাবরের বাসভবনের নিচে সোমবার এ উপহার নিহতের স্ত্রীর হাতে হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সভাপতি মো. কামরুজ্জামান জুয়েল, মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মারুফী, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সহসাধারণ সম্পাদক সালাউদ্দিন সজিব, আদাবর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, পরিবারের অভিযোগ, পুলিশের সঙ্গে ‘ক্রসফায়ারে’ মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবক যুগ্ম সাধারণ সম্পাদক এসএম ছানাউল্লাহ ছানা নিহত হয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

প্রায় ৪ মাস পর প্রকাশ্যে রিজভী

আপডেট সময় ০৪:২৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১