ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

রোহিঙ্গাদের জন্য দেড় কোটি ডলার দেবে সৌদি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের রাখাইন রাজ্যে বর্বরতার শিকার রোহিঙ্গা মুসলিমদের জন্য দেড় কোটি ডলার বরাদ্দের নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুলআজিজ আল সৌদ।

সৌদির রয়্যাল কোর্টের উপদেষ্টা ও কিং সালমান সেন্টার ফর রিলিফ অ্যান্ড হিউম্যানিটারিয়ান ওয়ার্কের তত্ত্বাবধায়ক ড. আবদুল্লাহ আল-রাবিয়াহ এই ঘোষণা দিয়েছেন।

সৌদি প্রেস এজেন্সিতে (এসপিএ) প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে যুক্তরাষ্ট্র-আরব সম্পর্কবিষয়ক জাতীয় পরিষদ এবং যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) দেশগুলোর মধ্যকার সহযোগিতা জোরদারে নিয়োজিত সমন্বয় কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকের পর আবদুল্লাহ এ ঘোষণা দেন।

‘আগামী কয়েক ঘণ্টার মধ্যেই সেন্টারের (বাদশাহ সালমান সেন্টার) বিশেষ প্রতিনিধিদের একটি দল বাংলাদেশের উদ্দেশে রওনা হবে। তারা সেখানকার রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা পর্যালোচনা করবে। একই সঙ্গে এ মুহূর্তে জরুরি ভিত্তিতে তাদের কী প্রয়োজন এবং ত্রাণ, মানবিক সহায়তা ও আশ্রয়ের সাপেক্ষে সহায়তা বাড়ানোর বিষয়ে কী করা যায়, তা খতিয়ে দেখবে’, বলেন আবদুল্লাহ।

‘বাদশাহর নির্দেশে সেন্টার এরই মধ্যে বহু প্রকল্প বাস্তবায়ন করেছে, আরো কিছু প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন ধাপ পার করছে’, যোগ করেন আবদুল্লাহ।

গত ২৫ আগস্ট রাখাইন রাজ্যে ৩০টি পুলিশ ও একটি সেনা ক্যাম্পে একযোগে হামলা চালায় রোহিঙ্গা বিদ্রোহীরা। তাদের সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) এই হামলার দায় স্বীকার করে। হামলার দিন থেকেই সেনাবাহিনী রাখাইনের রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে অভিযান চালায়।

প্রায় এক মাস ধরে চলা এই অভিযানে সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, ৪০০ জন রোহিঙ্গা নিহত হয়েছে। আর জাতিসংঘের হিসাব অনুযায়ী, এই সহিংসতার বলি হয়ে চার লাখ ১০ হাজারের বেশি মানুষ বাংলাদেশে শরণার্থী হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

রোহিঙ্গাদের জন্য দেড় কোটি ডলার দেবে সৌদি

আপডেট সময় ১১:৫৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭