ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

বাজেটের অন্য খাতের টাকা কেটে হলেও করোনার টিকা আনুন: ড. কামাল

আকাশ জাতীয় ডেস্ক:

মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কোনো ভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড.কামাল হোসেন। তিনি বাজেটের অন্য খাতের টাকা কেটে হলেও সব মানুষের টিকা নিশ্চিত করার দাবি জানান।

শুক্রবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

ড. কামাল বলেন, দেশের ভয়াবহ ও আশঙ্কাজনক পরিস্থিতি তে আমরা গভীর উদ্বিগ্ন । এই মুহুর্তে প্রয়োজন মানুষের জীবন রক্ষায় সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা। করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, করোনার ভয়াবহতা এবং জীবনহানি বহুগুণ বেড়ে যাবে,যার দায়িত্ব বর্তাবে সরকারের ওপর। সব নাগরিকের জন্য করোনার ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে। বাজেটের অন্য খাতের টাকা কেটে হলেও,পৃথিবীর যে কোনো দেশ থেকেই হোক অগ্রাধিকারের ভিত্তিতে করোনার টিকা আমদানি করতে হবে।

ড. কামাল আরও বলেন, পরিস্থিতি আরও ভয়াবহতার দিকে যাওয়ার আগেই অক্সিজেন, ভেন্টিলেশনসহ সব চিকিৎসাসামগ্রীর পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। করোনা মোকাবিলায় লকডাউন দিলে লকডাউনের উদ্দেশ্য সফল করতে হলে, দিন আনে দিন খায় এমন মানুষের খাদ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসের নিশ্চয়তা দিতে হবে। গার্মেন্টস কল-কারখানা যেভাবে চালু আছে, শ্রমিক কর্মচারী রা দূর থেকে দলবদ্ধ ভাবে গিয়ে কাজ করে, এই অবস্থা বহাল রেখে করোনা মোকাবিলায় সুফল আসবেনা।

এমতাবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় বিশেষজ্ঞদের সুষ্ঠু মতামত নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি করছি। দূর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই কাম্য নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

বাজেটের অন্য খাতের টাকা কেটে হলেও করোনার টিকা আনুন: ড. কামাল

আপডেট সময় ০৫:৩৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১