ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফগানিস্তানে যুক্তরাষ্ট্র তার লক্ষ্য অর্জন করেছে: বাইডেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক মিশন ৩১ আগস্ট শেষ হবে। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট এ ঘোষণা দেন। খবর তোলো নিউজের।

আফগানিস্তানে দীর্ঘদিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র তার লক্ষ্য অর্জন করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় মার্কিন প্রেসিডেন্ট আফগানিস্তানের জনগণ, সরকার এবং নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা আমেরিকার ইতিহাসের দীর্ঘতম যুদ্ধের অবসান ঘটাতে যাচ্ছি।

বাইডেন বলেন, আমরা আফগানিস্তানে আর সামরিকভাবে জড়িত থাকব না। তবে আমাদের কূটনৈতিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা আফগান সরকারকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাব। আফগান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সকেও সহযোগিতা করে যাব আমরা।

আফগানিস্তানে শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ অব্যাহত থাকবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

জো বাইডেন বলেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উপস্থিতি থাকবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়াকে সফল করতে কাজ করবে। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আগ্রাসন ৩১ আগস্ট শেষ হবে বলে জানিয়েছেন এ ডেমোক্র্যাট।

যুক্তরাষ্ট্রের এ প্রেসিডেন্ট বলেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের মিশন ৩১ আগস্ট শেষ হবে। যুক্তরাষ্ট্রের মিশন আফগানিস্তানে তার লক্ষ্য সফলভাবে অর্জন করেছে। একই সঙ্গে আফগানদের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে।

যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নিলে তালেবান ক্ষমতা দখল করে নিতে পারে— এমন শঙ্কার বিষয়ে বাইডেন বলেন, আফগানিস্তানের জনগণের কী ধরনের সরকার চায় বা কাদের বেছে নেবে এটি সম্পূর্ণ তাদের ওপর নির্ভর করছে।

যুক্তরাষ্ট্র ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করার ঘোষণা বাস্তবায়নের প্রায় শেষ দিকে রয়েছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তান থেকে দেশটি ‘৯০ শতাংশের বেশি’ সেনা প্রত্যাহার করে নিয়েছে।

যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যে আফগানিস্তানের ৩৪ প্রদেশের প্রায় ২০০ জেলা দখলে নেওয়ার দাবি করেছে তালেবান। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে সরকারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষ চলছে প্রতিদিন।

যুক্তরাষ্ট্র ২০০১ সালে আফগানিস্তানে আগ্রাসন শুরু করে। দুই দশকের এই যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর দুই হাজার তিনশর বেশি সদস্য প্রাণ হারান। আহত হন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর হাজার হাজার সেনা। পাশাপাশি অগনতি আফগান নাগরিক যুদ্ধের শিকারে পরিণত হয়। এই যুদ্ধের জন্য খরচ করা হয় দুই ট্রিলিয়ন ডলারের বেশি অর্থ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আফগানিস্তানে যুক্তরাষ্ট্র তার লক্ষ্য অর্জন করেছে: বাইডেন

আপডেট সময় ০১:০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১