ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে লাগাতার রকেট হামলা হয়েছে।

ডয়চে ভেলে জানিয়েছে, আনবার প্রদেশের ওই সামরিক ঘাঁটিতে পর পর ১৪টি রকেট আঘাত হানে। এতে দুই মার্কিন সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে দেশটির প্রতিরোধকামী সংগঠনগুলো গত কয়েক মাস ধরে যে হামলা চালিয়েছে, তার অংশ হিসেবে এই রকেট হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

ইরাকের নিরাপত্তা বাহিনীর এক সদস্য জানিয়েছেন, একটি ট্রাকে করে রকেট লঞ্চারগুলো নিয়ে আসা হয়েছিল। ময়দার বস্তার ভেতর সেগুলো রাখা ছিল। শিয়া গোষ্ঠী আল-মুহান্দি এ কাজ করেছে বলে মনে করছেন মার্কিন গোয়েন্দারা। এর আগেও তারা ইরাকে মার্কিন সেনাদের ওপর আক্রমণ চালিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা

আপডেট সময় ০৭:১৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১