ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু হত্যার সমতুল্য: জাসদ

আকাশ জাতীয় ডেস্ক:

অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু গাফিলতি নয়, মানুষ হত্যার অপরাধের সমতুল্য বলে মনে করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

সোমবার এক বিবৃতিতে এ কথা বলেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার।

বিবৃতিতে দেশের বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, সকল জেলা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট ও সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপনের জন্য বিগত অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় অর্থবরাদ্দ থাকার পরও সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর মর্মান্তিক ঘটনা। কেবল দায়িত্ব পালনে ব্যর্থতা ও গাফিলতিই নয়, বরং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের এই ব্যর্থতা ও গাফিলতি মানুষ হত্যার অপরাধের সমতুল্য।

অক্সিজেনের অভাবে রোগীদের মৃত্যুর জন্য দায়ীদের অবিলম্বে বিচারের সম্মুখীন করার দাবি জানিয়ে জাসদ নেতৃদ্বয় বলেন, সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট ও সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপনের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ আছে। দেশে প্রয়োজনীয় মেডিকেল অক্সিজেন উৎপাদন ও আমদানি হচ্ছে। বাজারে আমদানিকৃত পোর্টেবল অক্সিজেন প্ল্যান্ট অক্সিজেনারেটর, হাই ফ্লো অক্সিজেন ক্যানুলা প্রাপ্যতাও আছে ।তারপরও অক্সিজেনের অভাবে রোগী মারা যাচ্ছে।

জাসদ নেতৃদ্বয় অক্সিজেনের অভাবে যেন একজন রোগীর মৃত্য না হয় তা নিশ্চিত করার জন্য জেলা ও উপজেলা হাসপাতালগুলোর জন্য থোক বরাদ্দ ও স্থানীয়ভাবে ক্রয়ের আর্থিক স্বাধীনতা প্রদান করে অবিলম্বে রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেনারেটর, পোর্টেবল অক্সিজেন প্ল্যান্ট, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা সংগ্রহের নির্দেশ প্রদানের দাবি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু হত্যার সমতুল্য: জাসদ

আপডেট সময় ১১:৫৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১