ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

খালেদা জিয়াকে কারাগারের বাইরে রাখা ভুল হচ্ছে: তথ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি মহানুভবতা দেখিয়ে তাকে কারাগারের বাইরে রাখা ভুল হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, বিএনপির সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষিতে মনে হচ্ছে, খালেদা জিয়া আদালত কর্তৃক জামিন না পাওয়া সত্বেও বা আদালত কর্তৃক নির্দোষ প্রমাণিত না হওয়া সত্বেও তাকে যে মহানুভবতা দেখিয়ে কারাগারের বাইরে রাখা হয়েছে। মনে হয় সেটি ভুল হচ্ছে আমাদের। এখন সেটি আবার পুনর্বিবেচনা করতে হবে এবং বেগম খালেদা জিয়া আসলে আইন অনুযায়ী আবার জেলখানায় ফিরিয়ে দেওয়া হবে কিনা সেটি একটু চিন্তাভাবনা করতে হবে।

সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের নব নির্বাচিত কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

এসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক মাসউদুল হক, সহ সভাপতি মোতাহার হোসেন, সহ সাধারণ সম্পাদক মেহেদী আজাদ মাসুম, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, অর্থ সম্পাদক সাইফুল্লাহ সুমন, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তাওহীদুল ইসলাম, দফতর সম্পাদক মোশকায়েত মাশরেক, প্রচার ও প্রকাশন সম্পাদক বাহারাম খান ও কার্যনির্বাহী সদস্যগণ উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী মহানুভবতায় কারাগারের বাইরে আছে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো প্রয়োজন।

প্রধানমন্ত্রী সংসদে দেওয়া বক্তব্য প্রসঙ্গে তিনি বরেন, মাননীয় প্রধানমন্ত্রী সংসদে সত্য বলেছেন বিধায় তাদের গাত্রদাহ হচ্ছে। বিএনপিকে সত্যটাকে মেনে নেওয়া দরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

খালেদা জিয়াকে কারাগারের বাইরে রাখা ভুল হচ্ছে: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৬:২৬:২১ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১