ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রথম সফরে আমিরাত গেলেন ইসরাইলের নতুন পররাষ্ট্রমন্ত্রী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর প্রথম সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাত গেছেন ইসরাইলের নতুন পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ।

মঙ্গলবার থেকে শুরু হওয়া দুই দিনের এ সফরে তিনি আবুধাবি ও দুবাইতে ইসরাইলি কনস্যুলেট কার্যালয় উদ্বোধন করবেন।

ইসরাইল থেকে তাকে বহনকারী উড়োজাহাজ ছাড়ায় সময় লাপিদ টুইটারে একটি ছবি পোস্ট করে তার সফরকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন।

আলজাজিরা জানিয়েছে, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর ইসরাইলের কোনো শীর্ষ কর্মকর্তার এটিই প্রথম আমিরাত সফর। অন্যদিকে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ইয়াইর লাপিদেরও প্রথম রাষ্ট্রীয় সফর এটি।

গত আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা এবং নতুন একটি বৃহত্তর সম্পর্ক গড়ে তুলতে চুক্তি করে সংযুক্ত আরব আমিরাত।

১৯৪৮ সালে ইসরাইলের স্বাধীনতার ঘোষণার পর ইসরাইল ও আরবের মধ্যে এটি তৃতীয় চুক্তি। এর আগে মিসর ১৯৭৯ সালে ও জর্ডান ১৯৯৪ সালে চুক্তি স্বাক্ষর করেছিল।

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তির পর গত জানুয়ারিতে তেলআবিবে দূতাবাস প্রতিষ্ঠার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয় আমিরাতের মন্ত্রিসভা।

এ ছাড়া আবুধাবিতে দূতাবাস খুলে সেখানে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতও নিয়োগ দিয়েছে ইসরাইল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রথম সফরে আমিরাত গেলেন ইসরাইলের নতুন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০১:২৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১